আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কাউন্টি সুপারভাইজারের বাড়ি ঘেরাও করলো রেস্টুরেন্ট মালিকেরা

লস এঞ্জেলেসে কাউন্টি সুপারভাইজারের বাড়ি ঘেরাও করলো রেস্টুরেন্ট মালিকেরা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রেস্টুরেন্ট ও বাইরে বসে খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। তবে নতুন এই নীতিমালা সহজভাবে নেয়নি রেস্টুরেন্ট মালিক ও স্টাফেরা৷

নতুন নীতিমালার বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে কাউন্টি সুপারভাইজার শেইলা কুহেল এর বাড়ি ঘেরাও দিয়েছে রেস্টুরেন্ট মালিকেরা।

রবিবার (৬ ডিসেম্বর) লস এঞ্জেলেসের সান্তামনিকায় শেইলা কুহেলের বাড়ি ঘেরাও করে রাখে প্রায় ১২টি রেস্টুরেন্টের মালিক ও স্টাফেরা। এ সময় আন্দোলনকারীরা 'আমাদের কাজ করতে দাও' স্লোগান দেয়।

এছাড়া বাইরে খেতে নিষেধাজ্ঞার নীতিমালায় ভোট দিয়েছেন শেইলা কুহেল। তবে ভোট দেওয়ার আগে নিজেও ২৪ নভেম্বর বাড়ির বাইরে একটি রেস্টুরেন্টে বসে খেয়েছেন। নিজেরদের দাবির পাশাপাশি এই বিষয়টিও তুলে ধরেছে রেস্টুরেন্ট মালিকেরা৷

নতুন এই নীতিমালা জারি হয়েছে বোর্ড অব সুপারভাইজারদের ভোটে। সেখানে রেস্টুরেন্ট বন্ধের নীতিমালাটি ৩-২ ভোটে হেরে যায়। রেস্টুরেন্ট বন্ধের পক্ষে ভোট দিয়ে এই নীতিমালা পাশ করেন শেইলা কুহেল।

সে সময় শেইলা কুহেল বলেন, 'এই ঝুঁকিপূর্ণ সময়ে অবশ্যই রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ করা উচিত'।

তবে তিনি নিজেই রেস্টুরেন্টে বসে খাওয়ায় শেইলা কুহেলকে 'ভণ্ড' বলে আখ্যা দেন আন্দোলনকারীরা।

করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত রয়েছে লস এঞ্জেলেসের অর্থনীতি। নতুন নীতিমালার কারণে রেস্টুরেন্ট মালিকা ও স্টাফেরা ক্ষতির মুখে পড়বে বলে জানান আন্দোলনকারীরা৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত