আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার প্রভাবে সৃষ্ট রোগে লস এঞ্জেলেসে ১ শিশুর মৃত্যু

করোনার প্রভাবে সৃষ্ট রোগে লস এঞ্জেলেসে ১ শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট রোগ মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম (এমআইএস-সি) রোগে লস এঞ্জেলেসে এই প্রথম ১ শিশুর মৃত্যু হয়েছে৷

পাবলিক হেলথ অফিসার লাউওরেন সং জানান, শিশুটির আগে থেকেই জটিল কার্ডিয়াক সমস্যা ছিলো। লস এঞ্জেলেস এর চিল্ড্রেন হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।

তবে মৃত শিশুর পরিবারের সুরক্ষায় আর কোনো তথ্য প্রকাশ থেকে বিরত থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্টেট ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ আরো জানান, ক্যালিফোর্নিয়া জুড়ে অন্তত ১৪৫ জন শিশু এমআইএস-সি রোগে আক্রান্ত হয়েছে৷ এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় এই রোগে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এই রোগের লক্ষণ কী?

মূলত করোনার প্রভাবে সৃষ্ট এই মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম শিশুদের মধ্যেই দেখা যায়।
এপ্রিল মাসে সর্ব প্রথম ব্রিটেন এবং আমেরিকায় বেশ কিছু শিশুর মধ্যে এই রোগ ধরা পড়ে। মূলত করোনা রোগীদের সংস্পর্শে এলে শিশুদের মধ্যে এই রোগের ঝুঁকি সৃষ্টি হয় বেশি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ওয়েব সাইটে বলা হয়েছে শিশুদের মধ্যে নিচের লক্ষণ থাকলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে -

 

• জ্বর থাকবে

 

•পেটে ব্যথা

 

• ডায়রিয়া

 

• বমি

 

• ঘাড়ে ব্যথা

 

• র‍্যাশ

 

• চোখ লাল হয়ে যাওয়া

 

• বেশি ক্লান্ত অনুভব করা

 

তবে সব শিশুর ক্ষেত্রে একই রকমের উপসর্গ নাও থাকতে পারে বলে সতর্ক দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। সংস্থাটি বলেছে আরো কিছু উপসর্গ থাকতে পারে এই রোগের ক্ষেত্রে। এগুলো হচ্ছে -

 

• শ্বাস-প্রশ্বাসে সমস্যা

 

• বুকে চাপ ও ব্যথা অনুভব করা

 

• জেগে থাকতে কষ্ট হওয়া

 

• ঠোঁট এবং মুখ নীলাভ হয়ে যাওয়া

 

চিকিৎসকরা বলছেন, এই রোগ থেকে শিশুদের রক্ষার করার উপায় হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের কাছ থেকে দূরে থাকা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত