মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
লস এঞ্জেলেসে বাড়িতে আগুন, মৃত ১
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের এল সেরেনোতে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮০ বছর বয়েসী আরো একজন আহত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় লস এঞ্জেলেস ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ইস্ট ক্ল্যামেথ প্লেসের একটি আবাসিক ভবনে সকাল ৮ টায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানালা কেটে একজনকে উদ্ধার করে। এ সময় আরেকজনকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা৷
অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন