আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার আইনসভার ধর্মীয় পাঠে প্রথম মুসলিম নিয়োগ

ক্যালিফোর্নিয়ার আইনসভার ধর্মীয় পাঠে প্রথম মুসলিম নিয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার আইনসভার ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম একজন ব্যক্তিকে আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইমাম মোহাম্মদ ইয়াসির খানকে আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিসেম্বরের ৭ তারিখ। ২০২০-২১ সালের সেশনের জন্য সাধারণ সভায় তাঁকে নিয়োগ দেন ক্যালিফোর্নিয়া স্টেট এসেম্বলির স্পিকার এন্থনি রেনডন।

ক্যালিফোর্নিয়া স্টেট স্পিকার এন্থনি রেনডন বলেন, ক্যালিফোর্নিয়ার ক্রমবর্ধমান সাংস্কৃতিক বৈচিত্র‍্যতার উদাহরণ হিসেবে ইমাম মোহাম্মদ ইয়াসির খানকে আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ইমাম মোহাম্মদ ইয়াসির খান গত ছয় বছর কাউন্টি জেল, শেরিফ অফিস ও হাসপাতালের ধর্মকথক হিসেবে কাজ করেছেন। আল-মিসবাহ নামের একটি স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠানও রয়েছে তাঁর।

আল-মিসবাহ মূলত সেক্রামেন্টো ফুড ব্যাংকের সাথে সম্মিলিত হয়ে খাদ্য সংকট নিরসণে কাজ করে থাকে। এছাড়া নিম্ন আয়ের মানুষদের সহায়তা করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ পাওয়ার পর ইমাম মোহাম্মদ ইয়াসির খান জানান, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি এখানে নিয়োগ পেয়েছি। আমি কৃতজ্ঞ।

মূলত আইনসভা শুরু হওয়ার আগে ধর্মগ্রন্থ থেকে পাঠ করে সভা শুরু করার দায়িত্বে থাকেন একজন ধর্মযাজক।  তবে ইমাম মোহাম্মদ ইয়াসির খান এই দায়িত্ব পালনকানে সকল ধর্মালম্বীদের একত্রে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত