আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ৮০ জনে ১ জন

লস এঞ্জেলেসে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ৮০ জনে ১ জন

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় বিপর্যস্ত লস এঞ্জেলেসে আবারো দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে৷ বুধবার (১৬ ডিসেম্বর) এই কাউন্টিতে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরু হওয়ার পর এটিই দৈনিক সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, লস এঞ্জেলেসে প্রতি ৮০ জন বাসিন্দার মধ্যে একজন বাসিন্দা করোনায় আক্রান্ত। প্রতি ঘণ্টায় অন্তত ২ জন বাসিন্দা গড়ে মারা যাচ্ছে প্রানঘাতি ভাইরাসে।

বুধবার লস এঞ্জেলেসে মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪২২ জন। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালের সক্ষমতা কমছে দ্রুত। জরুরি বিভাগে মাত্র ১ দশমিক ৭ শতাংশ আসন খালি রয়েছে।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, বুধবার লস এঞ্জেলেসের হাসপাতালে ৪ হাজার ৪৫৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ২১ শতাংশ রোগীকে জরুরি বিভাগে রাখা হয়েছে।

তবে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশকিছু কাউন্টিতে জরুরি বিভাগের আসন অত্যন্ত কমে গেছে। ভেনচুরা কাউন্টিতে আসন সংখ্যা ১ শতাংশের নিচে নেমে গেছে৷ আর রিভারসাইডে জরুরি বিভাগে কোনো আসন খালি নেই।

লস এঞ্জেলেসের জরুরি বিভাগে মাত্র ১০০টি আসন খালি রয়েছে। কিন্তু প্রতিদিন রোগীই ভর্তি হচ্ছে গড়ে ৫ হাজার। ধীরে ধীরে এই সংখ্যা আরো বাড়বে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, লস এঞ্জেলেসে এখন পর্যন্ত ৫ লাখ ৬৬ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে আরো ৮ হাজার ৫৬৮ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত