আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস প্রবাসী বদরুল আলম চৌধুরীর পিতার মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক‌ প্রকাশ

লস এঞ্জেলেস প্রবাসী বদরুল আলম চৌধুরীর পিতার মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক‌ প্রকাশ

ছবি: এলএবাংলাটাইমস

জালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সাধারণ সম্পাদক ও ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান প্রেসিডেন্ট জনাব বদরুল আলম চৌধুরী শিপলুর পিতা জনাব শওকত আলম চৌধুরী গত রাত ১১ টা ৫৯ মিনিটে বার্ধক্যজনিত কারণে লস এঞ্জেলেসে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিগত ১৫ বছর যাবত লস এঞ্জেলেসে সন্তানদের সাথে বসবাস করে আসছিলেন।

মরহুম শওকত আলম চৌধুরী মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।  ছেলে বদরুল আলম চৌধুরী ও কামরুল আলম চৌধুরী এবং এক মেয়ে সালমা চৌধুরী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন।

মরহুম শওকত আলম চৌধুরীর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউরা থানার খাদিরপুর গ্রামে। তিনি দেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং ব্যক্তিজীবনে অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন।

কমিউনিটি লিডার ও বিএনপি প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলুর পিতৃবিয়োগে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার শোক প্রকাশ: মরহুম শওকত আলম চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু ও সেক্রেটারি বদরুল আলম মাসুদ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার শোক প্রকাশ: ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট বদরুল আলম চৌধুরী শিপলুর পিতার ইন্তেকালে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মুনা ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট জনাব আনিসুর রহমান ও সেক্রেটারি আশরাফ হোসাইন আকবর,  লস এঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান সেক্রেটারি শামসুল আরেফিন হাসিব, ভ্যালি চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল মুকিত আযাদ ও  সেক্রেটারি সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ এক বিবৃতিতে  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের রেখে যাওয়া স্বজনদেরকে শোক সহ্য করার তওফিক কামনা করে মহান রবের নিকট দোয়া করেন।

ক্যালিফোর্নিয়া বিএনপির শোক প্রকাশ: ক্যালিফোর্নিয়া বিএনপি প্রেসিডেন্টের পিতৃবিয়োগে শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ। ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দের পক্ষে সেক্রেটারি এম ওয়াহিদ রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাফলার শোক প্রকাশ: মরহুম শওকত আলম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বাফলা প্রেসিডেন্ট শিপার চৌধুরী ও জেনারেল সেক্রেটারি আঞ্জুমান আরা শিউলি স্বাক্ষরিত এবং পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদের পাঠানো এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত