আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসের হাসপাতালে ভর্তি ল্যারি কিং

লস এঞ্জেলেসের হাসপাতালে ভর্তি ল্যারি কিং

ছবি: এলএবাংলাটাইমস

জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও রেডিও উপস্থাপক ল্যারি কিং করোনায় আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের হাসপাতালে ভর্তি হয়েছেন।

ল্যারি কিং এর পারিবারিক সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, 'ল্যারি গত কয়েক বছর ধরেই বিভিন্ন অসুখে ভুগেছেন। এর মধ্যে করোনাটি তাঁকে বেশ কাবু করে ফেলেছে'।

৮৭ বছর বয়েসী জনপ্রিয় এই টিভি ব্যক্তিত্বকে লস এঞ্জেলেসের কেডারস-সিনাই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি।

জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ল্যারি কিং ২৫ বছর বিভিন্ন বিখ্যাত ব্যক্তি ও প্রেসিডেন্টদের সাক্ষাৎকার নিয়েছেন৷ সাম্প্রতিক বছরগুলোতে তিনি নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। হার্ট এটাকের পর ডায়াবেটিস ও লাং ক্যান্সারেও ভুগেছেন তিনি।

এর আগে ল্যারি কিং এর পাঁচ সন্তানের মধ্যে দুইজন কয়েক সপ্তাহের ব্যবধানে লাং ক্যান্সারে মারা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত