আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে মানবিক বিপর্যয়: সংকট আরো বাড়বে

লস এঞ্জেলেসে মানবিক বিপর্যয়: সংকট আরো বাড়বে

ছবি: এলএবাংলাটাইমস

গত বছরের নভেম্বর থেকে ভয়ানক করোনা সংক্রমণের কবলে পড়েছে লস এঞ্জেলেস কাউন্টি। সংক্রমণের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে কাউন্টির স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতেও।

জরুরি বিভাগে আসন পেতে মুমূর্ষ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। সেই সাথে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। জরুরি বিভাগে আসন না থাকায় এম্বুলেন্সকেই জরুরি বিভাগের আদলে প্রস্তুত করা হচ্ছে।

তবে এতেও সংকট কাটছে না। সংকট মোকাবেলায় নতুন নীতিমালা জারি করেছে কর্তৃপক্ষ। প্রথমত, খুব জরুরি বিষয় ব্যতীত ৯১১ নাম্বারে ফোন না দিতে বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে হার্ট এটাক, গুলিতে আহত ও গাড়ি দুর্ঘটনায় আহতদের যদি ঘটনাস্থলে বাঁচানো সম্ভব না হয়, তবে ভিক্টিমকে এম্বুলেন্সে পরিবহন করা হবে না বলেও জানায় কর্তৃপক্ষ।

আর এমন ভয়াবহ অবস্থাকে 'মানবিক বিপর্যয়' বলে উল্লেখ করেছেন লস এঞ্জেলেসের স্বাস্থ্যসেবীরা। যারা করোনায় আক্রান্ত নয়, তাদেরকেও সেবা পেতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

কাউন্টি সুপারভাইজার হিল্ডা সোলিস বলেন, 'হাসপাতালগুলো বিপর্যয়ের ঘোষণা দিয়েছে৷ স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে। আমাদের স্বাস্থ্যসেবীরা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও অসুস্থ বোধ করছে'।

লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে এখনো ৭ হাজার ৯০০ জন বাসিন্দা ভর্তি রয়েছে। এর মধ্যে ২১ শতাংশ রোগী জরুরি বিভাগে ভর্তি রয়েছে৷ সোমবার থেকে মঙ্গলবার একদিনেই রোগীর সংখ্যা ২০০ জন বেড়েছে৷

মঙ্গলবার (৫ জানুয়ারি) আরো ২২৪ জন বাসিন্দা মারা গেছেন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার জনে।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস (ইএমএস) এম্বুলেন্স কর্মীদের কাছে নতুন নীতিমালা পেশ করেছে৷

নীতিমালা অনুযায়ী, কারো যদি হার্ট এটাক হয় তবে তাকে ঘটনাস্থলেই বাঁচানোর চেষ্টা করতে হবে। তার নিঃশ্বাস ফিরিয়ে আনতে সেবা দেওয়া হবে। যদি দম ফিরে আসে তবে তাকে এম্বুলেন্সে করে হাসপাতালে পরিবহণ করা হবে।

এছাড়া অক্সিজেন সংকট তৈরি হওয়ায় সব রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হবে না। যাদের অক্সিজেন স্যাচুরেশন ৯০ শতাংশ থেকে নিচে নেমে যাবে, তাদেরকেই শুধু অক্সিজেন সাপোর্ট দেওয়া হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত