আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ট্রাম্প সমর্থকদের সহিংসতা, আটক কয়েকজন

লস এঞ্জেলেসে ট্রাম্প সমর্থকদের সহিংসতা, আটক কয়েকজন

ছবি: এলএবাংলাটাইমস

সিনেট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের জয় প্রত্যয়নকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করেছেন ট্রাম্প সমর্থকেরা।

উগ্র ট্রাম্প সমর্থকেরা পার্লামেন্টে হামলা ছাড়াও আরো বেশকিছু স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

লস এঞ্জেলেসেও উগ্র ট্রাম্প সমর্থকদের সাথে পুলিশ ও ট্রাম্প-বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংঘর্ষের স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারের সামনে ২০০ জনের বেশি ট্রাম্প সমর্থক জড়ো হয়ে পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় ও পুলিশকে উস্কানি দিতে চেষ্টা করে।

ট্রাম্প সমর্থকেরা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'মুক্তির জন্য আরো হাজার হাজার সমর্থক প্রাণ দিতে প্রস্তুত রয়েছে'।

লস এঞ্জেলেসের বিক্ষোভ কর্মসূচির ছবিতে দেখা গেছে, সমর্থকদের মধ্যে অনেকের মুখ রক্তাক্ত হয়ে আছে। পুলিশ ও ট্রাম্প বিরোধীদের সাথে সংঘর্ষে অনেকেই আহত হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ইতোমধ্যে অনেককে আটক করা হয়েছে। পরবর্তীতে ছয় জনকে আটকের করা জানায় পুলিশ।

লস এঞ্জেলেস ছাড়াও ক্যালিফোর্নিয়ার আরো কিছু অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করেন ট্রাম্প সমর্থকেরা।

এদিকে, পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসির পুলিশ। 

দাঙ্গাকারীরা ভবনে হামলা করলে সিনেট খালি করে দেয়া হয়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। ওয়াশিংটন মেয়র ম্যুরেল বাউজার আগামী ১৫ দিন জরুরি অবস্থা জারি করেছেন। 

সামাজিক মাধ্যমে হামলার বিভিন্ন ছবি প্রকাশ পেয়েছে। ক্যাপিটল ভবনের ভেতরে দরজা, জানালা ভাঙা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেট চেম্বারও। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাউজ স্পিকার ন্যান্সির অফিস।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত