আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের মাত্র ৬০ শতাংশ পুলিশ টিকা নিতে আগ্রহী: জরিপ

লস এঞ্জেলেসের মাত্র ৬০ শতাংশ পুলিশ টিকা নিতে আগ্রহী: জরিপ

ছবিঃ এলএ বাংলা টাইমস

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) মাত্র ৬০ শতাংশ সদস্য করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী। এছাড়া, ২০ শতাংশ জানিয়েছেন টিকা গ্রহণের পূর্বে তাদের আরো তথ্য জানা প্রয়োজন। বাকি ২০ শতাংশ বলেছেন টিকা গ্রহণ করতে বলা হলে তারা টিকা নেবেন।

মঙ্গলবার এলএপিডি পুলিশ প্রধান মাইকেল মুর জানান, অভ্যন্তরীণ এক জরিপে এসব তথ্য জানা গেছে। জরিপে অংশ নিয়েছেন পুলিশের মোট ৯ হাজার ৫ শ সদস্য।

তবে টিকা নিতে বলা হলে আগ্রহের সঙ্গে তিনি তা নেবেন বলে জানিয়েছেন মাইকেল মুর। তিনি বলেন, জনগণকে টিকা কর্মসূচিতে আগ্রহী করা আমাদের দায়িত্ব। টিকা শুধু নিরাপদই নয়, কার্যকরীও।

তিনি আরো বলেন, মহামারি থেকে মুক্তির এটিই উপায়। আমরা পুলিশ বিভাগের সবাইকে স্বেচ্ছাসেবা হিসেবে টিকা নেবার আহ্বান জানাচ্ছি।

এলএপিডি টিকা কর্মসূচির বিষয়ে তথ্য নিয়ে ক্যাম্পেইন চালু করেছে বলেও জানান মাইকেল মুর। তিনি বলেন, এতে করে পুলিশের প্রায় ১৩ হাজার সদস্যও সাধারণ মানুষকে টিকা সম্পর্কে তথ্য জানানো হবে।

করোনাকালে কয়েক শ এলএপিডি পুলিশ সদস্য অসুস্থ হয়েছেন। অনেকের হয়েছে মৃত্যু। এছাড়া অনেকে আইসোলশনে আছেন। তিনজন এলএপিডি কর্মী হাসপাতালে ভর্তি বলেও জানিয়েছেন মাইকেল মুর।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত