আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা: লস এঞ্জেলেসে চারদিনে মৃত ১ হাজার

করোনা: লস এঞ্জেলেসে চারদিনে মৃত ১ হাজার

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে বিপর্যস্ত লস এঞ্জেলেস কাউন্টিতে কিছুতেই নিয়ন্ত্রণে আসছেনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, গত চারদিনে লস এঞ্জেলেসে ১ হাজার বাসিন্দা করোনায় মারা গেছে। আর গত এক সপ্তাহে লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত হয়েছে অন্তত এক লাখ বাসিন্দা।

এলএ কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'আমরা যেই মৃত্যুর সংখ্যা দেখসি, এটি মূলত আক্রান্তের সংখ্যার প্রতিফলন। মূলত থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে বাসিন্দাদের ভ্রমণ ও জনসমাগমের কারণে সংক্রমণ বেড়েছে'।

এর আগে শুক্রবার দৈনিক সর্বোচ্চ সংখ্যক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে লস এঞ্জেলেস কাউন্টিতে। মোট ৩১৮ জন বাসিন্দা মারা গেছে সেদিন।

করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে গড় মৃত্যুর হার ১৭০ জন। আসন্ন দিনগুলোতে এই সংখ্যা আরো বেড়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

ইতোমধ্যে লস এঞ্জেলেসের ব্যক্তি মালিকানাধীন শবাধার ও হাসপাতালের মর্গে মৃতদেহ রাখার স্থান সংকট সৃষ্টি হয়েছে৷ ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড মৃত দেহ সৎকারে সাহায্য করছে।

শনিবার (৯ জানুয়ারি) লস এঞ্জেলেসে ২২১ জন বাসিন্দা করোনায় মারা গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে আরো ১৬ হাজার ৯৮২ জন বাসিন্দা।

শনিবার পর্যন্ত লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে ৭ হাজার ৯৬৬ জন বাসিন্দা ভর্তি রয়েছেন। এর মধ্যে ২২ শতাংশ রোগীকে জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোর জরুরি বিভাগে কোনো আসন খালি নেই।

করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মারা গেছে ১২ হাজার ৮৪ জন বাসিন্দা। আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬১ হাজার ৭১ জন বাসিন্দা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত