আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় এবার টিকা পাচ্ছেন বয়স্করা

ক্যালিফোর্নিয়ায় এবার টিকা পাচ্ছেন বয়স্করা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এবার ৬৫ বছর ও তার বেশি বয়েসী নাগরিকদের করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।

বুধবার (১৩ জানুয়ারি) গভর্নর গেভিন নিউসাম এই ঘোষণা দেন। এই ঘোষণায় বাড়তি ৬০ লাখ বাসিন্দা নতুন করে টিকাদান কর্মসূচিত আওতায় আসছেন।

তবে ক্যালিফোর্নিয়ায় টিকাদান কর্মসূচি আশানুরূপ গতিতে না চলায় টিকা পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বাসিন্দাদের।

টিকাদান কর্মসূচির কার্যক্রম নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। ৬৫ বছর ও তার বেশি বয়েসী বাসিন্দাদের ধাপ 1A এর আওতায় নিয়ে আসা হয়েছে।

গভর্নর গেভিন নিউসাম জানান, আমাদের টিকাদান কর্মসূচি কিছুটা ধীর গতিতে চলছে। কিন্তু করোনায় ঝুঁকিপূর্ণ ধাপে রয়েছে যারা, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।

তবে বেশকিছু কাউন্টিতে এখনই ৬৫ বছর বা তার বেশি বয়েসীদের টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে না। লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের টিকা দিয়ে শেষ করার পর ৬৫ বা তার বেশি বয়েসীদের টিকার আওতায় আনার কথা জানান।

লস এঞ্জেলেস কাউন্টিতে আগামী সপ্তাহের মধ্যে ৫ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছে। তবে এই পরিমাণ টিকা লস এঞ্জেলেস কাউন্টিতে বর্তমানে নেই।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকর্মীদের অনেকেই এখনো টিকা পায়নি। তাই আমরা এখনই বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনতে পারছি না।

লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার টিকার বরাদ্দ এসেছে৷ তবে এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৫১ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত