আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রথমবারের মতো লস এঞ্জেলেসে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

প্রথমবারের মতো লস এঞ্জেলেসে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন!

ছবি: এলএবাংলাটাইমস

প্রথমবারের মতো লস এঞ্জেলেস কাউন্টিতে এক করোনার রোগীর শরীরে নতুন স্ট্রেইন B.1.1.7 শনাক্ত হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হয়েছে। অরেগন রাজ্য থেকে সম্প্রতি ভ্রমণ করে এসেছে সে। আপাতত আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে এবারই প্রথম নতুন স্ট্রেইনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেন, ইতোমধ্যে অনেকের মাঝে নতুন স্ট্রেইন ছড়িয়ে থাকতে পারে।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'ইতোমধ্যে আমাদের হাসপাতালগুলোতে ৭ হাজার ৫০০ জন বাসিন্দা ভর্তি রয়েছে। এরমধ্যে লস এঞ্জেলেসে নতুন স্ট্রেইনের উপস্থিতি আরো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে'।

করোনার গতানুগতিক ভাইরাসটি থেকে নতুন স্ট্রেইন B.1.1.7 আরো ঝুঁকিপূর্ণ ও মানুষ থেকে মানুষে আরো দ্রুত ছড়াতে পারে বলে জানা গেছে। তবে এটি প্রাণঘাতি নয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। সাধারণত যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানেই এই স্ট্রেইনটির সংক্রমণ সনাক্ত হচ্ছে।

নতুন এই স্ট্রেইন মোকাবেলায় করোনার মতো একই স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলা, হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত