আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ বাংলা টাইমস এর সিইও ফেসবুক বিচ্ছিন্ন

এলএ বাংলা টাইমস এর সিইও ফেসবুক বিচ্ছিন্ন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস থেকে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় বাংলা অনলাইন নিউজপোর্টাল ‘এলএ বাংলা টাইমস' এর সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী কমিউনিটির সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা।

সম্মানিত সুধী,

আপনারা জানেন যে, আমি আব্দুস সামাদ- ৭ বছর যাবত জনপ্রিয় অনলাইন পোর্টাল এলএ বাংলা টাইমস এর সিইও ও কমিউনিটি এক্টিভিস্ট হিসেবে কমিউনিটির জন্য বিভিন্ন সচেতনামূলক এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি (Abdus Samad) ফেসবুক কর্তৃপক্ষ স্থগিত করেছে। ফলে ফেসবুকে আমার আইডি সার্চ করে কেউ পাচ্ছেন না। অনেকেই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলেও পরবর্তীতে জানিয়েছেন।

আমি বিগত ১২ বছর ধরে একমাত্র এই ফেসবুক আইডিই ব্যবহার করছি। আমার বন্ধুতালিকায় কাজের খাতিরে ও ব্যক্তিগত যোগাযোগের জন্য অনেক স্বনামধন্য ও গণ্যমান্য ব্যক্তি রয়েছেন। এর আগে কখনোই আমাকে ফেসবুক কর্তৃপক্ষ তাদের পলিসি ভঙ্গ ও অনিয়মের জন্য ব্যান করেনি।

আপনারা জানেন যে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক নির্বাচন নিয়ে উত্তাল সময় পার করছে। এই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যাপিটল হিলে হামলা করেছে ট্রাম্পপন্থি সমর্থকেরা।

এই ঘটনার পর থেকেই ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ তাদের নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সহিংসতা ও উস্কানী রোধে বেশকিছু হাই-প্রোফাইল ফেসবুক আইডি স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মূলত, যেসব ফেসবুক প্রোফাইল থেকে নিয়মিত বিভিন্ন তথ্য সরবরাহ করা হয় ও যেসব প্রোফাইলের মালিক ফেসবুকের বড় কয়েকটি কমিউনিটি গ্রুপ ও পেইজের এডমিন, তাদের আইডি সাময়িক সময়ের জন্য স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আমি আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে এলএ বাংলা টাইমসের সংবাদগুলো বিভিন্ন সময় কমিউনিটির অন্যান্যদের সাথে শেয়ার করে থাকি। এছাড়া বেশ কয়েকটি গ্রুপ ও পেইজের মাধ্যমে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক তথ্য শেয়ার করি।

তাই সতর্কতা স্বরূপ ফেসবুক সাময়িক সময়ের জন্য আমার ফেসবুক প্রোফাইল স্থগিত করে রেখেছে। আমি পরিষ্কার করে পাঠকদের জানাতে চাই, শুধুমাত্র 'সন্দেহভাজন হাই-প্রোফাইল' আইডি হিসেবে আমার আইডি স্থগিত করা হয়েছে। আমি একজন গণতন্ত্রপন্থী ও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আমার আস্থা, পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রয়েছে। যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক সংকটে আমার ও আমার নিউজ পোর্টাল এলএ বাংলা টাইমস এর 'উস্কানীমূলক' কোনো ভূমিকা নেই।

প্রসঙ্গত, যারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন ও যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক, তাদেরকে আমি ব্যক্তিগত WhatsApp নাম্বার +1-310-619-3532 এ যোগাযোগ করতে আহবান জানাচ্ছি। 

ইতোমধ্যে আমি আমার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি ও আমার আইডির বিষয়ে জবাবদিহিতা করতে ফেসবুক কর্তৃপক্ষকে আইনী নোটিশ পাঠিয়েছি। এরপর ফেসবুক কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে আমার আইডি পুনরুদ্ধারে কাজ শুরুর কথা জানিয়েছে।

সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।

আব্দুস সামাদ

সিইও

এলএ বাংলা টাইমস

শেয়ার করুন

পাঠকের মতামত