আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের দাম বাড়লো ৩ সপ্তাহে ২০ বার

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের দাম বাড়লো ৩ সপ্তাহে ২০ বার

ছবি: এলএবাংলাটাইমস

গত ২১ দিনে লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাসের দাম বেড়েছে ২০ বার। শনিবার (২৩ জানুয়ারি) 'সেলফ সার্ভ' গ্যাসোলিনের দাম বেড়েছে ১ দশমিক ৭ সেন্ট।

দাম বাড়ার পর গ্যাসোলিনের নতুন দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৩৯১ সেন্ট৷ মার্চের ১৭ তারিখের পর এটিই সর্বোচ্চ মূল্য।

অয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, গত ২১ দিনে গড়ে গ্যাসের দাম বেড়েছে ১৬ সেন্ট। এর মধ্যে শুক্রবার বেড়েছে এক সেন্ট। এরপর শনিবার বেড়েছে ১ দশমিক ৭ সেন্ট।

গত সপ্তাহ থেকে গ্যাসোলিনের বর্তমান বাজারমূল্য বেড়েছে ৫ দশমিক ৪ সেন্ট। আর গত এক মাস আগের থেকে বেড়েছে ২০ দশমিক ১ সেন্ট। তবে গত বছরের বাজারমূল্য থেকে বর্তমান বাজারমূল্য ২০ দশমিক ২ সেন্ট কম রয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির মতো অরেঞ্জ কাউন্টিতেও গ্যাসোলিনের দাম বেড়েছে। মার্চের পর থেকে এখন সর্বোচ্চ বাজারমূল্যে পৌঁছেছে গ্যাসোলিনের দাম। টানা ১৮ দিন ধরে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের দাম বেড়েছে।

গত ১৮ দিনে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের দাম বেড়েছে ১৫ দশমিক ৮ সেন্ট। এর মধ্যে শুক্রবারে দাম বেড়েছে ১ দশমিক ২ সেন্ট। শনিবার ১ দশমিক ৫ সেন্ট বেড়ে বর্তমান বাজারমূল্য রয়েছে ৩ ডলার ৩৭৬ সেন্ট।

গত সাতদিনের তুলনায় অরেঞ্জ কাউন্টিতে গড়ে দাম বেড়েছে ৫ দশমিক ৮ সেন্ট। গত এক মাসের তুলনায় দাম বেড়েছে ২০ দশমিক ১ সেন্ট। তবে গত বছরের তুলনায় দাম ১৬ দশমিক ৩ সেন্ট দাম কম রয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত