আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাতিল হবে ক্যালিফোর্নিয়ার 'স্টে এট হোম' অর্ডার

বাতিল হবে ক্যালিফোর্নিয়ার 'স্টে এট হোম' অর্ডার

ছবি: এলএবাংলাটাইমস

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া রাজ্যে জারি থাকা স্টে এট হোম অর্ডার উঠে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের অফিস ঘনিষ্ঠ এক সূত্র বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেছে।

গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ অত্যধিক মাত্রায় বাড়তে থাকায় রাজ্যজুড়ে এই স্টে হোম অর্ডার জারি করেছিলো কর্তৃপক্ষ।

গভর্নর নিউসামের অফিস সূত্র জানায়, আগামী সোমবার থেকে ক্যালিফোর্নিয়ার স্টে হোম অর্ডার বাতিল হতে পারে।

পাশাপাশি আগামী সপ্তাহের শেষদিকে বাসিন্দারা রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার অনুমতি পাবেন বলেও মনে করা হচ্ছে।

এর আগে ক্যালিফোর্নিয়াকে পাঁচটি আলাদা অঞ্চলে ভাগ করে স্টে হোম অর্ডার জারি করে কর্তৃপক্ষ। যেই অঞ্চলের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বিভাগে ১৫ শতাংশের কম আসন খালি থাকবে, সে অঞ্চলে মূলত স্টে হোম অর্ডার কার্যকর করার কথা জানায় কর্তৃপক্ষ।

স্টে হোম অর্ডারের পর রাজ্যের পানশালা, হেয়ার সেলুন, নেইল শপ ও পার্সোনাল কেয়ার সার্ভিস বন্ধ করা হয়েছিলো। সেই সাথে যে কোনো ধরণের জন সমাগম করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। একই সাথে রেস্টুরেন্টে বসে খাওয়ার উপর নিষেধ জারি করা হলেও ফুড ডেলিভারি সার্ভিস চালু ছিল।

ক্যালিফোর্নিয়ার অঞ্চলগুলোর মধ্যে বে এরিয়া, সান জোয়াকুইন ভ্যালি এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া রিজিওনে স্টে এট হোম অর্ডার কার্যকর রয়েছে। এর আগে নরদার্ন ক্যালিফোর্নিয়ায় ও সেক্রামেন্টো রিজিওনের স্টে হোম অর্ডার উঠিয়ে নেয় কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়া পাবলিক হেলথ কাউন্টির এক কর্মকর্তা বিবৃতিতে জানান, 'ক্যালিফোর্নিয়ায় যে ভয়াবহ সংক্রমণের ঢেউ শুরু হয়েছিলো, সেটি আপাতত থেমে গেছে বলে মনে করা হচ্ছে। তাই স্টে হোম অর্ডার নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে'।

তবে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর কর্তৃপক্ষের হাতে নিজস্ব স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা জারির ক্ষমতা বহাল থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত