আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে বাবা-মাকে পিটিয়ে হত্যা, আটক ১

লস এঞ্জেলেসে বাবা-মাকে পিটিয়ে হত্যা, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির হেসিন্ডা হাইটসে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে মা ও সৎ বাবাকে পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

এই সময় ওই ব্যক্তির হামলায় আহত হয়েছে তার ছোট ভাই।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র ঘটনাটি (সোমবার) গণমাধ্যমকে জানিয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, নেলসন ফেরমিন গারিবে (৪৪) নামের এক ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে ৬৫ বছর বয়স্ক মা ও ৭৫ বছর বয়স্ক সৎ বাবাকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় তার ভাই (৩৭) হামলায় গুরুতর আহত হয়।

কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, বৃহস্পতিবার অভিযুক্তকে আটক করা হয়েছে। জানুয়ারির ১১ তারিখে মারওড স্ট্রিটের ১৪৪০০ ব্লকের এক বাড়িতে বাবা-মা ও ভাই এর উপর চড়াও হয় সে।

অভিযুক্ত নেলসনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা ও একটা হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার দিন পুলিশ খবর পেয়ে এক বাড়ির সামনে যায়। সেখানে আহত অভিযুক্তের ভাই পুলিশকে হামলার ঘটনা জানায়।

পুলিশ এপার্টমেন্টে যেয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। দুইজনের মাথায় মারাত্মক জখমের চিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তাদের দুইজন এর মৃত্যু হয়।

এই ঘটনার বৃত্তান্ত ও তথ্য কেউ জানলে শেরিফ হোমিসাইড ব্যুরো (323) 890-5500 অথবা ক্রাইম স্টপারস এর (800)222-TIPS নাম্বারে ফোন করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত