আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সীমিত আকারে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

লস এঞ্জেলেসে সীমিত আকারে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে করোনার ফলে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান। সেই সাথে উন্মুক্ত স্থানে বসে খাওয়া এবং সামাজিক মেলামেশার জন্য পরিবারের বাসিন্দাদের বাইরে যাওয়ার অনুমতিও মিলছে।

গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জারিকৃত 'স্টে-এট-হোম' অর্ডার তুলে নেন গভর্নর গেভিন নিউসাম। এরপরই লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার ও 'আউটডোর ডাইনিং' এর নিয়ম শিথিল করেছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়ে জানান, পরিবারের বাসিন্দাদের জন্য বিনোদন পার্ক, কার্ড রুম, অন্যান্য বিনোদন কেন্দ্র ও কেয়ার সার্ভিস সেন্টারগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

তবে এখনই রেস্টুরেন্টের বাইরে উন্মুক্ত স্থানে বসে খাওয়ার অনুমতি মিলছে না। এই অনুমতি পাওয়ার জন্য আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলমান কারফিউ বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা আসবে।

তবে এখনই স্বাভাবিক জীবনে ফিরে আসা যাবেনা বলে সতর্ক করেছেন বোর্ড অব সুপারভাইজারস চেয়ার হিলডা সোলিস। তিনি বলেন, 'মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাস্থ্যবিধি সবাইকে টিকা না দেওয়া পর্যন্ত মেনে চলতে হবে'।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির করোনা পরিস্থিতি এখন পর্যন্ত খুব একটা উন্নতি হয়নি। তবে আক্রান্ত ও শনাক্ত কিছুটা কমেছে। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমেছে অনেক।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ১৫ হাজার বাসিন্দা করোনায় মারা গেছেন। এর মধ্যে ৫ হাজার বাসিন্দাই মারা গেছেন গত ২৪ দিনে। ফলে এখনই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না বাসিন্দারা, এমনটাই বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

জেনে নিন লস এঞ্জেলেসে কোন নিয়মগুলো শিথিল করা হয়েছে-

১) বাড়ির বাইরে সর্বোচ্চ তিনটি পরিবার বা ১৫ জন সদস্য একত্রে জমায়েত করতে পারবে।

২) বাড়ির বাইরে স্বাস্থ্যবিধি মেনে ব্যয়াম ও শরীরচর্চা করা যাবে৷

৩) ইনডোর মল, শপিং সেন্টার ও অন্যান্য রিটেইলর
শপ সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খোলা যাবে।

৪) পরিবারের জন্য বিনোদন কেন্দ্রগুলো সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা যাবে।

৫) চিড়িয়াখানা ও মিউজিয়াম খোলা যাবে।

৬) হোটেল-মোটেল খোলা যাবে৷

৭) কার্ড রুম, মিনি গলফ কোর্স সক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত খোলা যাবে।

৮) উপাসনার জন্য সামাজিক দূরত্ব মেনে বাইরে আয়োজন করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত