আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে টিকা পেতে কী করবেন জেনে নিন!

লস এঞ্জেলেসে টিকা পেতে কী করবেন জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

কবে নাগাদ করোনার টিকা পাবেন লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দারা, সেটি এবার জানা যাবে সহজে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ সম্প্রতি একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে যেয়ে বাসিন্দারা টিকা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

আপাতত শুধুমাত্র লস এঞ্জেলেস কাউন্টি এবং সান দিয়েগো কাইন্টিতে এই ওয়েবসাইটটি কার্যকর করা হয়েছে। আগামী মাসের প্রথমদিকে পুরো রাজ্যে এই ওয়েবসাইট চালু হয়ে যাবে।

ওয়েবসাইটটির নাম হচ্ছে - myturn.ca.gov

এই ওয়েবসাইটে যেয়ে স্বাস্থ্যসেবী ও ৬৫ বছর বা এর বেশি বয়েসী বাসিন্দারা টিকা গ্রহণ এর রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়া যাদের এখনো টিকা গ্রহণের ধাপ আসেনি, তাদের মেইল অথবা টেক্সটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ টিকা দেওয়া হবে।

গভর্নর গেভিন নিউসাম ওয়েবসাইট বিষয়ে জানান, প্রথমদিকে পরীক্ষামূলক ভাবে শুধু লস এঞ্জেলেস কাউন্টি ও সান দিয়েগো কাউন্টিতে ওয়েবসাইটটির এক্সেস দেওয়া হয়েছে। আগামী মাসে রাজ্যের অন্য কাউন্টিগুলোও এই ওয়েবসাইটের সুবিধা পাবে৷

টিকাদান কর্মসূচি নিয়ে বিপাকে রয়েছে জনবহুল এই রাজ্যটি। মূলত লস এঞ্জেলেস কাউন্টিসহ অন্য কাউন্টিতে টিকাদান কর্মসূচি ধীর গতিতে চলায় বেশ সমালোচনা পোহাতে হচ্ছে কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতেই এই ওয়েবসাইট চালু করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৪০ লাখ ৫০ হাজার ডোজ টিকা এসেছে। এরমধ্যে মাত্র ২০ লাখ ৪ হাজার ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে৷ ফলে টিকাদানের গতি বাড়াতে মঙ্গলবার নতুন ধরণের পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যসেবী, লং টার্ম কেয়ার ফ্যাসিলিটির কর্মী ও বাসিন্দা এবং ৬৫ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে বাসিন্দাদের বয়স বিবেচনা করে টিকা দেওয়া হবে।

লস এঞ্জেলেসের বাসিন্দারা টিকা গ্রহণের তথ্য ও আগাম রিজার্ভেশন পেতে ভিজিট করতে পারেন-

http://publichealth.lacounty.gov/acd/ncorona2019/vaccine/hcwsignup/

অথবা
https://carbonhealth.com/covid-19-vaccines

এছাড়া, সান দিয়েগো কাউন্টির বাসিন্দারা ভিজিট করুন-

https://myturn.ca.gov/

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত