আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরদিন স্বাস্থ্যসেবীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরদিন স্বাস্থ্যসেবীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরের দিন এক স্বাস্থ্যসেবীর মৃত্যু হয়েছে। ইউসি ইরভাইন মেডিকেল সেন্টারের এই স্বাস্থ্যসেবী ফাইজারের টিকা গ্রহণ করেছিলেন।

অরেঞ্জ কাউন্টি রেজিস্টার সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ৬০ বছর বয়েসী টিম যুক সান্তা আনার সাউথ কোস্ট গ্লোবাল মেডিকেল সেন্টারের এক্স-রে টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের কয়েক ঘণ্টা পরে তার শরীরে বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়৷ এর পরদিন তার মৃত্যু হয়।

মৃতের পরিবার জানায়, টিম যুকের উচ্চ রক্তচাপ ও শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি ছিলো। তবে তার টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিলো না।

অরেঞ্জ কাউন্টির করোনা সংশ্লিষ্ট অফিস জানায়, স্বাস্থ্যসেবী টিম যুকের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। টিকা গ্রহণের সাথে তার মৃত্যুর কোনো যোগসূত্র আছে কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে৷

টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই টিকার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে কানাঘুষা চলছে দেশজুড়ে। এর মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন টিকাদান কর্মসূচি আরো সচল করার প্রচেষ্টা হাতে নিয়েছেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড-১৯ পরিকল্পনার সমন্বয়কারী জেফ জেইন্টস জানান, আগামী সপ্তাহ থেকে টিকাদান কার্যক্রমের ব্যপ্তি ১৬ শতাংশ বাড়ানো হবে।

জো বাইডেন তাঁর প্রেসিডেন্সির প্রথম ১০০ দিনে ১০ কোটি ডোজ টিকা প্রদান করার পরিকল্পনা প্রকাশ করেছেন। সেই সাথে প্রথম ১০০ দিনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন।

বাইডেন জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও মডার্নার কাছ থেকে আরো অনেক টিকা কিনে নেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, টিকা ক্রয়ের পর প্রায় ৩০০ মিলিয়ন বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতাভূক্ত করতে আগামী গ্রীষ্ম পর্যন্ত সময় লেগে যাবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত