আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে উন্মুক্তস্থানে বসে আহারের অনুমতি মিললো

লস এঞ্জেলেসে উন্মুক্তস্থানে বসে আহারের অনুমতি মিললো

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে উন্মুক্তস্থানে বসে আহার করার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে আসতে শুরু করায় বাসিন্দারা আবারো উনুক্তস্থানে আহার করার এই অনুমতি পেলো।

শুক্রবার (২৯ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে এই নির্দেশনা জারি করেছে কাউন্টি কর্তৃপক্ষ। তবে বাইরে বসে আহার করার অনুমতি মিললেও নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো টেলিভিশন সম্প্রচার হলে সামনে বসে কোনো গ্রাহক বসে ভীড় করতে পারবে না৷ কেউ যদি ভীড় করে তাহলে জোরপূর্বক সরিয়ে দেওয়ার অধিকার রয়েছে কর্তৃপক্ষের।

একই সাথে কাউন্টির হেলথ অফিসার আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে রেস্টুরেন্টগুলোর উপর থেকে। আগের নিয়ম অনুযায়ী, রেস্টুরেন্টে এক টেবিল থেকে অন্য টেবিলের দূরত্ব অন্তত আট ফুট রাখতে হবে। সার্ভিসে থাকা কর্মীদের মাস্ক পরা ও ফেইস শিল্ড ব্যবহার করার নিয়মও জারি ছিলো।

নতুন নির্দেশনার পাশাপাশি একই সাথে বাসিন্দাদের সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।একই সাথে ভবিষ্যতে যোগাযোগের জন্য গ্রাহকের নাম্বার রাখার জন্য রেস্টুরেন্ট মালিকদের নির্দেশনাও দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে কাউন্টিয়ে বেশ কিছু বড় জমায়েত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে আগেই এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত