আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

টিকা বিরোধী সমর্থকদের তাণ্ডবে ডজার স্টেডিয়াম টিকাদান কেন্দ্র বন্ধ!

টিকা বিরোধী সমর্থকদের তাণ্ডবে ডজার স্টেডিয়াম টিকাদান কেন্দ্র বন্ধ!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে টিকা বিরোধী (এন্টি-ভ্যাকসিন) সমর্থকদের বিক্ষোভের কারণে সাময়িক সময়ের জন্য ডজার স্টেডিয়াম টিকাদান কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে৷

টিকা বিরোধী বিক্ষোভকারীদের তাণ্ডব এবং বাধার মুখে রোববার (৩১ জানুয়ারি) কাউন্টির সবচেয়ে বড় কেন্দ্রটি বন্ধ করা হয়েছে।

টিকা বিরোধী বিক্ষোভকারীরা ডজার স্টেডিয়ামের টিকাদান কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ করে দেয়। একই সাথে লাইনে দাঁড়ানো টিকা প্রত্যাশীদের সরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷

প্রায় ৩০ জনের মতো সমর্থক টিকাবিরোধী ফ্যাস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই তাণ্ডব চালায়।

এই ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন টিকা নিতে আসা বাসিন্দারা। অনেকেই দূর-দূরান্ত থেকে টিকা নিতে আসেন, তবে বিক্ষোভকারীদের বাধার মুখে টিকা নিতে পারেননি তারা৷

টিকা নিতে না পারায় হতাশ বাসিন্দারা বলেন, 'এটি খুবই ভুল কাজ হয়েছে'।

বিক্ষোভকারীরা করোনা বলতে সত্যিকার অর্থে কিছু নেই, এটি ভুয়া- এসব বলে টিকা প্রত্যাশীদের সরিয়ে দেয়।

মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমন্বয় করে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এরা এটির নাম দিয়েছে 'স্ক্যামডেমিক মার্চ'।

বিক্ষোভকারীরা ট্রাম্প-সমর্থক। সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয়েছে, 'ট্রাম্পের কোনো ছবি সম্বলিত টি-শার্ট পড়া যাবে না৷ ইনফরমেশনাল তথ্য রাখা যাবে'।

এটিকে 'করোনা-ভ্যাকসিন-মাস্ক-লকডাউন-ফাউসি' বিরোধী বিক্ষোভও বলা হয়েছে।

তবে খুব দ্রুতই টিকাদান কেন্দ্রগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন গভর্নর অফিস। যাদের টিকা নেওয়ার কথা ছিলো, তারা টিকা নিয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত