আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রস্তাবনা ২২ সমর্থন দিলো ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট

প্রস্তাবনা ২২ সমর্থন দিলো ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট

ছবি: এলএবাংলাটাইমস

বাসিন্দাদের ভোটে জয়যুক্ত প্রস্তাবনা ২২ এর পক্ষে সমর্থন দিলো ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট। ফলে এপ ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস উবার ও লিফট তাদের চালকদের স্বাধীন কর্মী হিসেবে নিয়োগ দিতে পারবে।

সার্ভিস এমপ্লয়িস ইন্টারন্যাশনাল ইউনিয়ন ও এপ ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসগুলোর ড্রাইভারদের একাংশ প্রস্তাবনা ২২ এর বিপক্ষে সুপ্রিম কোর্টে গত মাসে আপিল করে।

আপিল আবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার শ্রম আইন প্রস্তাবনা ২২ এর সাথে সাংঘর্ষিক। কোনো প্রতিষ্ঠানের কর্মীদের অবশ্যই স্বাধীন কর্মী হিসেবে রাখা যাবে না, কোম্পানির নিয়ম অনুসারে তাদেরকে নিয়মিত কর্মী হিসেবে সাব্যস্ত করতে হবে।

তবে গত বছর সাধারণ নির্বাচনে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা প্রস্তাবনা ২২ এর পক্ষে ভোট দিয়েছে। তাই এই আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রস্তাবনা ২২ বিষয়ে জনগণের ভোটকেই চূড়ান্ত হিসেবে ধার্য করেছে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট। তবে এখনো নিম্ন আদালতে বিষয়টি উত্থাপন করার সুযোগ রয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ে উবার, লিফট ও ডোরড্যাশ রাইড শেয়ারিং সার্ভিস সন্তুষ্টি প্রকাশ করেছে। একই সাথে ভবিষ্যতে নিম্ন আদালতগুলোতেও এই আইন বাস্তবায়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

উবার ও লিফটের ভাষ্যমতে, তাদের কোম্পানির চালকরা স্বাধীন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবেই থাকতে চান। তাদের কোম্পানির মূলনীতি হচ্ছে স্বাধীন ও সুবিধাজনক সময়ে কর্মীরা কাজ করবে। চালকদের কোম্পানির বাধ্যবাধকতার ভিতরে আনা হবে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত