আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া থেকে ৪৫০ মানব পাচারকারী আটক, উদ্ধার ৩৯

ক্যালিফোর্নিয়া থেকে ৪৫০ মানব পাচারকারী আটক, উদ্ধার ৩৯

ছবি: এলএবাংলাটাইমস

মানব পাচারের দায়ে ৪৫০ জন পাচারকারীকে আটক করেছে লস এঞ্জেলেসের যৌথ আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে পাচারের শিকার কিশোর ও পূর্ণবয়স্ক ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

লস এঞ্জেলেস ল' ইনফোরসমেন্ট এজেন্সির মুখপাত্র বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানায়।

তিনটি বাহিনীর ১০০ জন এজেন্সির সম্মিলিত জোট 'অপারেশন রিক্লেইম এন্ড রিবিল্ড' নামের অপারেশন চালায় ক্যালিফোর্নিয়ায়। জানুয়ারি ২৬ তারিখ থেকে ফেব্রুয়ারি ১ তারিখ পর্যন্ত যৌথ অপারেশন চালানো হয়।

এই অপারেশনে ৪৫০ জন মানব পাচারকারী আটক হয়েছে। আটক হওয়াদের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে মারাত্মক অপরাধের পূর্ববর্তী রেকর্ড রয়েছে। এই সময় পাচারের শিকার হওয়া ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জন শিশু রয়েছে।

এই অপারেশনে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট, দ্য লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট ও লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি অফিসের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুক্ত হয়েছিলো।

মানব পাচারের বিরুদ্ধে লস এঞ্জেলেস কাউন্টিতে অনেকদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এই অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ এর প্রধান এলেক্স ভিলানুয়েভা। 

মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন উপায়ে এই অপারেশন পরিচালনা করছে। বেশিরভাগ সময় গোয়েন্দা তৎপরতা চালিয়ে ও পাচারকারীদের সাথে যোগাযোগ করে পাচারকারীদের আটক করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত