আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সান্তা মারিয়া ভ্যালি ভ্রমণে পাবেন ১০০ ডলার!

সান্তা মারিয়া ভ্যালি ভ্রমণে পাবেন ১০০ ডলার!

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়া ভ্যালিতে ভ্রমণ করলে ভ্রমণকারীদের ১০০ ডলার করে দেওয়া হবে। এমনই এক দূর্দান্ত অফার দিয়েছে সান্তা মারিয়া কর্তৃপক্ষ।

তবে সান্তা মারিয়া ভ্যালিতে ভ্রমণে যেয়ে সেখানের যে কোনো আবাসিক হোটেলে দুই রাত থাকতে হবে। তখন ভ্রমণকারীদের ১০০ ডলারের ভাউচার দেওয়া হবে। ভাউচার দিয়ে সেখানকার স্থানীয় পানশালা কিংবা রেস্টুরেন্টের বিল পরিশোধ করা যাবে।

এই প্রমোশনাল অফারটি ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে শুরু হয়ে চলবে আগামী মার্চের ৩১ তারিখ পর্যন্ত।

সান্তা মারিয়া ভ্যালি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা থেকে ৫০ মাইল উত্তরে অবস্থিত। ক্যালিফোর্নিয়ার আকর্ষণীয় কিছু ভ্রমণযোগ্য স্থানের মধ্যে এটি অন্যতম। তবে সান্তা মারিয়াতে ভ্রমণের খরচ অনেক কম।

সান্তা মারিয়া ভ্যালির ভিজিটর ব্যুরোর ডিরেক্টর জেনিফার হেরিসন বলেন, সান্তা মারিয়া ভ্রমণ পিপাসুদের অনেক কিছুই দিতে পারবে। এখানে রয়েছে দৃষ্টিনন্দন বিচ, হোটেল এবং বিশ্ববিখ্যাত কিছু পানীয়। এছাড়াও খুব স্বল্প বাজেটেই এখানে ভ্রমণ করা যায়।

মূলত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম রাজ্যজুড়ে লকডাউন জারি করে। ফলে বেশ কিছুদিন পুরোপুরি বন্ধ থাকে ছোট এই শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। লকডাউন তুলে দেয়ায় তাই ভ্রমণ পিপাসুদের টানতেই এই প্রমোশনাল অফার চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

তবে ভ্রমণকারীদের সান্তা মারিয়া ভ্যালি কর্তৃপক্ষ ভ্রমণে উৎসাহিত করলেও সিডিসি কর্তৃক করোনা নীতিমালা কঠোরভাবে মেনে চলার কথা জানায়।

সবাইকে সান্তা মারিয়া ভ্যালির সৌন্দর্য্য নিরাপদে ও সতর্কভাবে উপভোগ করার পরামর্শ দিয়েছে সান্তা মারিয়া কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত