আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সংক্রমণ কমছে, তবে রয়েছে শঙ্কা

লস এঞ্জেলেসে সংক্রমণ কমছে, তবে রয়েছে শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই সাথে 'সুপার বোল' ইভেন্টকে ঘিরে সংক্রমণ বাড়ার আশঙ্কার কথাও জানান স্বাস্থ্য কর্মকর্তারা।

শনিবার (৫ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৬০ জন। একই দিনে মারা গেছে আরো ১৯৩ জন।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র মতে, লস এঞ্জেলেস কাউন্টিতে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫৫ জন। জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত মৃতের গড় ছিলো ২৪৩ জন। এরপর থেকেই মৃতের সংখ্যা ধীরেধীরে কমতে শুরু করে।

তবে সংক্রমণ কমলেও এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি লস এঞ্জেলেস, এমনটাই বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে রেখেছেন তাঁরা।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, সুপার বোল পার্টি থেকে আবারো সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। বাসিন্দারা যদি সতর্ক না থাকেন তবে নতুন করে আবারো সংক্রমণ বেড়ে যেতে পারে।

বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির গত সাতদিনের আক্রান্তের গড় এর আগের সপ্তাহের থেকে অনেক কমে গেছে। গত সপ্তাহে আক্রান্তের গড় ছিলো পাঁচ হাজার, আর আগের সপ্তাহে আক্রান্তের গড় ছিলো পনেরো হাজার।

তবে সুপার বোল পার্টি থেকে আবারো সংক্রমণের শঙ্কা রয়েছে বলে সতর্ক করছে কর্তৃপক্ষ। এদিকে, করোনা নিয়ন্ত্রণে আনতে এবং সংক্রমণ রোধে ভ্যাকসিন কার্যক্রম দ্রুততর করতে তৎপরতা শুরু করেছে জো বাইডেন প্রশাসন।

এখন পর্যন্ত দেশজুড়ে পাঁচ কোটির বেশি বাসিন্দাকে সফলভাবে টিকা দেওয়া হয়েছে। প্রায় চার কোটির বেশি টিকা প্রস্তুত রয়েছে।

টিকাদান কার্যক্রম গতিশীল করতে সেনা মোতায়েন করছে বাইডেন প্রশাসন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় জানানো হয়, ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন টিকাদান কার্যক্রম চালানোর জন্য ১১০০ সৈনিক মোতায়েনের অনুমোদন দিয়েছে।

আগামী দশদিনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সৈনিকরা পৌঁছাবে ও তাদের কার্যক্রম শুরু করবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু হবে।

বাইডেনের ১০০ দিনে ১০০টি টিকাদান কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এসব সৈনিকেরা কাজ করবে। প্রতিদিন হাজার হাজার বাসিন্দাকে টিকার আওতায় আনতে কাজ করবে এরা।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭০ লাখ বাসিন্দা টিকার দুইটি ডোজ গ্রহণ করেছেন। যা দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হার্ড ইমিউনিটি পেতে হলে অন্তত ৭৫ থেকে ৮০ শতাংশ বাসিন্দাকে টিকা দিতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত