আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার সিভিএস ও ওয়ালগ্রীনে মিলবে টিকা: জানুন বিস্তারিত

ক্যালিফোর্নিয়ার সিভিএস ও ওয়ালগ্রীনে মিলবে টিকা: জানুন বিস্তারিত

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সিভিএস ফার্মেসি এবং ওয়ালগ্রীনে পাওয়া যাবে করোনাভাইরাসের টিকা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) থেকে এই ফার্মেসিগুলোতে টিকা বিতরণ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে টিকা গ্রহণের জন্য তালিকাভূক্তির কাজ শুরু হবে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে যেসব বাসিন্দারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন, শুধু তারাই এসব ফার্মেসি থেকে টিকা নিতে পারবেন।

জেনে নিন সিভিএস ও ওয়ালগ্রীন থেকে টিকা নিতে কী করণীয় -

সিভিএস: সিভিএস ও ফেডারেল সরকারের যৌথ উদ্যোগে এই টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রথমধাপে ২ লাখ ৫০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাবে সিভিএস। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার ১০০টি স্টোরে প্রায় ৮১ হাজার ৯০০টি টিকা দেয়া হবে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মধ্যে লস এঞ্জেলেস, সান সিয়েগো, নিউপোর্ট বিচ, ইরভাইন, হানিংটন বিচ, ছুলা ভিস্তা, কার্লসব্যাড ও আগোওরা হিলস- এই স্থানের স্টোরিগুলিতে টিকা পাওয়া যাবে।

তবে টিকা গ্রহণের জন্য আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে। বুকিং দিতে CVS.com অথবা সিভিএস এর স্মার্টফোন এপ ব্যবহার করা যাবে। তবে যাদের ইন্টারনেট এক্সেস নেই, তারা (800) 746-7287 এই নাম্বারে কল করে টিকা বুকিং করতে পারবে।

টিকা নেওয়ার সময় প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের বুকিং একই সাথে দিতে হবে। বুকিং দেওয়ার পর একটি ভ্যাকসিনেশন কার্ড দেয়া হবে এবং সেখানে টিকা গ্রহণের তারিখ উল্লেখ থাকবে। পরবর্তীতে ১ম ডোজ টিকা গ্রহণের সাপেক্ষে দ্বিতীয় ডোজ টিকার তারিখ জানানো হবে।

বুকিং এর স্লট দ্রুত পূর্ণ হয়ে গেলেও প্রতিদিনই বুকিং এর ব্যবস্থা করা হবে। প্রথমদিকে শুধুমাত্র ফাইজার অথবা মডার্না- যে কোনো একটি কোম্পানির টিকা একটি ফার্মেসিতে পাওয়া যাবে৷ ধীরে ধীরে সবগুলো টিকাই পাওয়া যেতে পারে।

বুকিং এর সময় বাসিন্দাদের হেলথ ইন্সুরেন্স কার্ড, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ড্রাইভার লাইসেন্স বা স্টেট আইডি নাম্বার চাওয়া হবে। বাসিন্দাসের টিকা ফ্রি তে দেওয়া হবে তবে সেক্ষেত্রে ইন্সুরেন্স অথবা ফেডারেল সরকারের কাছ থেকে চার্জ নেওয়া হবে।

টিকার পর্যাপ্ত বরাদ্দ পেলে সিভিএসের ৯ হাজার ৯০০টি স্টোরেই পর্যায়ক্রমে টিকা পাওয়া যাবে।

ওয়ালগ্রীন: ওয়ালগ্রীন এই শুক্রবার থেকে শুধুমাত্র রিভারসাইড কাউন্টি, কন্ট্রা কোস্টা কাউন্টি এবং প্লেসার কাউন্টিতে টিকাদান কার্যক্রম চালু করছে।

টিকা গ্রহণের জন্য অগ্রীম বুকিং দিতে হবে। বুকিং দেওয়ার ঠিকানা-
https://www.walgreens.com/findcare/vaccination/covid-19

এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে ওয়ালগ্রীনের একটি ফার্মেসীতে একাউন্ট খুলতে হবে ও কুইক স্ক্রিনিং করাতে হবে। দুইটি ডোজের জন্যই একত্রে বুকিং দিতে হবে।

এছাড়া ভোনস, আলবার্টসোনস, কস্টকোসহ আরো কিছু ফার্মেসী টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে৷

রিটা কার্ড জানায়, তারা টিকাদান কার্যক্রম বিষয়ে প্রস্তুতি নিলেও এখনো টিকার ডোজ বরাদ্দ পায়নি।

ওয়ালামার্ট বিভিন্ন অঙ্গরাজ্যে টিকাদান কার্যক্রম শুরু করেছে তবে ক্যালিফোর্নিয়াতে এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা নেই৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত