আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ১৬ থেকে ৬৪ বয়েসীরা টিকা পাবেন মার্চে

ক্যালিফোর্নিয়ার ১৬ থেকে ৬৪ বয়েসীরা টিকা পাবেন মার্চে

ছবি: এলএবাংলাটাইমস

১৬ থেকে ৬৪ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে যাদের শারীরিক জটিলতা রয়েছে, তাদের আগামী মার্চের ১৫ তারিখ থেকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হতে পারে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার হেলথ ডিপার্টমেন্ট সংবাদ বুলেটিনে এই কথা জানান।

শারীরিক জটিলতার মাত্রা ও কাদের টিকা নেয়া দ্রুত প্রয়োজন, সেটি স্বাস্থ্যকর্মীরা ঠিক করবেন শীঘ্রই।

প্রাথমিকভাবে শারীরিক জটিলতার বিষয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেটি হলো-

১) ক্যান্সারে আক্রান্ত রোগী (নির্দিষ্ট শারীরিক মাত্রা)

২) ক্রনিক কিডনি ডিজিজ (স্টেজ ফোর কিংবা তার উপরে)

৩) ক্রনিক পালমুনারি ডিজিজ (অক্সিজেন সাপোর্ট)

৪) ডাউন সিন্ড্রোম

৫) প্র‍্যাগনেন্সি

৬) হার্ট ডিজিজ (হার্ট ফেইলর কিংবা করোনারি আর্টিলারি ডিজিজ)

৭) মাত্রাতিরিক্ত স্থুলতার রোগী

৮) ডায়াবেটিস রোগী (টাইপ-টু, হিমোগ্লোবিনের মাত্রা ৭ দশমিক ৫ শতাংশের বেশি)

এছাড়া অন্যান্য কোনো কারণে শারীরিক জটিলতা কিংবা করোনার কারণে শারীরিক জটিলতায় ভোগা বাসিন্দারাও টিকা পাবেন। যাদের করোনার কারণে মৃত্যুঝুঁকি দেখা দিয়েছে বা অন্যান্য কারণে শারীরিক জটিলতা রয়েছে, তাদের টিকা দেওয়া হবে।

রাজ্যের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, 'মার্চের ১৫ তারিখ থেকে টিকা দেওয়া শারীরিক জটিলতা সম্পন্ন বাসিন্দাদের। তবে বাসিন্দাদের শারীরিক জটিলতা কীভাবে নির্ণয় করা হবে ও কী কাগজপত্রের প্রয়োজন হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি'।

এই তালিকায় প্রায় ৪০ থেকে ৬০ লাখ বাসিন্দা টিকা গ্রহণ করবেন। বিভিন্ন ক্যাটাগরির প্রায় এক কোটির বেশি বাসিন্দাকে আগামী মাসে টিকা দেওয়া হবে।

বর্তমানে স্বাস্থ্যসেবী, জরুরি সেবা খাতে নিয়োজিত কর্মী ও ৬৫ বছরের বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা সংকট দেখা দেওয়ায় ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্রসহ আরো ৪টি টিকাকেন্দ্র বন্ধ রাখা রয়েছে শুক্রবার ও শনিবার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত