আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ কমলেও মৃত্যু অব্যাহত

ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ কমলেও মৃত্যু অব্যাহত

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। তবে মৃতের সংখ্যা এখনো নিরবিচ্ছিন্ন রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) করোনায় মারা গেছে আরো ৪০৮ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৮৪০ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে এটিই সর্বোচ্চ সংখ্যক মৃতের সংখ্যা।

তবে করোনায় মৃতের সংখ্যা অব্যাহত থাকলেও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত দুই মাস আগে যে মহামারির ঢেউ শুরু হয়েছিলো, এটি নিয়ন্ত্রণে চলে এসেছে৷

রবিবার রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৪২ জন বাসিন্দা। মধ্য-ডিসেম্বর থেকে আক্রান্তের সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটির মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ৪০ হাজার জনে।

হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমেছে আগের থেকে অনেক। স্টেট ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৯ হাজারে চলে এসেছে। গত দুই সপ্তাহ আগে থেকে সংখ্যাটি প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে।

এছাড়া করোনা শনাক্তের হারও কমে গেছে। ফলে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও আগের থেকে অনেক কম হবে।

এদিকে ক্যালিফোর্নিয়ার জনবহুল কাউন্টি লস এঞ্জেলেসেও শনিবার শনাক্তের হার কমে হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ। ফেব্রুয়ারি থেকে শনাক্তের হার ৪২ শতাংশ কমেছে।

লস এঞ্জেলেস কাউন্টিতে শনিবার করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার বাসিন্দা। আর মারা গেছে ১৯৫ জন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা হয়েছে ১৯ হাজার ৬৬ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৭ হাজার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত