আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া ডিএমভির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

ক্যালিফোর্নিয়া ডিএমভির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেল (ডিএমভি) এর গ্রাহকদের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তাই ডিএমভি চালকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

ফেব্রুয়ারিতে সিয়াটলভিত্তিক বিলিং কন্ট্রাক্টর প্রতিষ্ঠান অটোমেটিক ফান্ডস সার্ভিসেস এর তথ্য চুরি করে হ্যাকাররা। সেখান থেকে মূলত ডিএমভির গ্রাহকদের তথ্য চুরি হয়েছে।

ডিএমভির সাথে ওই প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মধ্য থেকে কাজ শুরু করেছে। ডিএমভি তার গ্রাহকদের ঠিকানা নিশ্চিত এই প্রতিষ্ঠানের সাথে সমন্বিত হয়ে কাজ করে থাকে।

ডিএমভি সূত্র জানায়, অটোমেটিক ফান্ডস সার্ভিসেস এর ডাটাবেজ একটি মালওয়্যারের মাধ্যমে হ্যাকার উন্মুক্ত করে ফেলে। সেখান থেকেই ২০১৯ এর মধ্য থেকে এখন পর্যন্ত এন্ট্রি করা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে তারা।

জানা গেছে, গ্রাহকদের নাম, ঠিকানা, লাইসেন্স প্লেট নাম্বার ও ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার চুরি করেছে হ্যাকাররা।

ডিএমভির মুখপাত্র আনিকা গরে বলেন, 'অন্তত ৩৮ মিলিয়ন গ্রাহকের তথ্য বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে'।

তবে কর্তৃপক্ষ দাবি করেছে, চুরি যাওয়া তথ্যগুলোর মধ্যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্ম তারিখ বা ইমিগ্রেশন স্ট্যাটাস নেই।

এর আগে ২০১৯ সালে আরেকবার ডিএমভির তথ্য হাতিয়ে নিয়েছিলো হ্যাকাররা। একই সাথে তখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও ইন্টার্নাল রেভিনিউ সার্ভিসের তথ্যও চুরি হয়েছিলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত