আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কেন্ট স্ট্রেইনে আক্রান্ত আরো দুইজন

লস এঞ্জেলেসে কেন্ট স্ট্রেইনে আক্রান্ত আরো দুইজন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার মিউটেশন ভাইরাস কেন্ট স্ট্রেইনে আরো দুইজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে কেন্ট স্ট্রেইনে মোট ১৪ জন আক্রান্ত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অন্যথায় কেন্ট স্ট্রেইন B.1.1.7 আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে বলে উল্লেখ করেন তাঁরা৷

লস এঞ্জেলেস কাউন্টি ডিরেক্টর অব পাবলিক হেলথ বারবারা ফেরের বলেন, 'যুক্তরাজ্য থেকে ছড়ানো কেন্ট স্ট্রেইন লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমিত হতে শুরু করেছে৷ এছাড়া করোনার অন্যান্য ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও বাড়ছে'।

তিনি বলেন, 'করোনার সংক্রমণ, হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও মৃতের সংখ্যা কমেছে। তবে সঠিক স্বাস্থ্যবিধি মেনে না চললে কেন্ট স্ট্রেইন মহামারি আকার নিতে পারে'।

স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছেন, করোনার টিকা কেন্ট স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী হবে। তবে শঙ্কার বিষয় হচ্ছে, কেন্ট স্ট্রেইন সাধারণ ভাইরাসের থেকে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেশি দ্রুত ছড়ায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২টি রাজ্যে কেন্ট স্ট্রেইন ছড়িয়ে গেছে'।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আগামী মার্চের পর কেন্ট স্ট্রেইন মহামারি আকার নিতে পারে।

এছাড়া যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, করোনার এই স্ট্রেইন আরো মরণঘাতী হবে। তবে এখনো এই বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ হাতে আসেনি।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কর্মকর্তারা বাসিন্দাদের ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার করা ও অসুস্থ অনুভব করলে বাড়িতে থাকতে পরামর্শ দিয়েছিলেন।

মারাত্মক এক সংক্রমণের ঢেউ থেকে উঠে কিছুটা স্থিতিশীল অবস্থানে গেছে লস এঞ্জেলেস কাউন্টি। এর মধ্যে কেন্ট স্ট্রেইন ছড়িয়ে পড়লে কাউন্টির অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে বলে সতর্ক করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে ২ হাজার ৩৯৩ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়। এছাড়া মারা গেছে আরো ১৩৬ জন।

লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে ২ হাজার ৩৬৯ জন। দুই সপ্তাহ আগের থেকে সংখ্যাটি কমে গেছে ৪৪ শতাংশ। তবে বৈরি আবহাওয়ার কারণে বেশকিছু টিকাদান কেন্দ্র বন্ধ রাখা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত