আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্টিমুলাস প্যাকেজের বিলে সই করলেন নিউসাম

স্টিমুলাস প্যাকেজের বিলে সই করলেন নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়াবাসীর জন্য প্রস্তাবিত ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের স্টিমুলাস প্যাকেজের বিলে সই করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্যাক্রামেন্টো ক্যাপিটল হিলে করোনাভাইরাস রিলিফ প্যাকেজটিতে সই করেন গেভিন নিউসাম।

এই রিলিফ প্যাকেজের আওতায় বাসিন্দারা ৬০০ ডলার করে স্টিমুলাস পেমেন্ট পাবেন। ৫০ লাখ ৭০ হাজার ক্যালিফোর্নিয়ান এই অর্থ পাবেন। ২ বিলিয়ন ডলার দেওয়া হবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের।

যারা ভাতা পাওয়ার জন্য বিবেচ্য হবে, তারা আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে তাদের ভাতা পেয়ে যাবে। তবে তার আগে তাদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।

প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন অর্থ পাবে সেসব বাসিন্দা যারা বছরে ৩০ হাজারের কম আয় করেন তারা।

এছাড়া বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও ভাতার অর্থ পাবেন। ট্রাম্প প্রশাসনের আমলে এসব বাসিন্দাদের ফেডেরাল স্টিমুলাস পেমেন্ট থেকে বাদ দেওয়া হয়।

একই সাথে যাদের ট্যাক্স রিটার্ন ক্লিয়ার রয়েছে ও বছরে ৭৫ হাজার কম আয় করেন, সেসব একক আয়কারী ৬০০ ডলার করে ভাতা পাবেন।

এছাড়া যারা ইআইটিস এর আওতায় ৩০ হাজারের কম আয় করেন ও আইটিন এর আওতায় একক আয়কারী হিসেবে বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করে, তারা দুইটি পেমেন্ট পাবেন।

৯৩৩ মিলিয়ন ডলার পাবে বয়স্ক ও নিম্ন আয়ের বাসিন্দা, দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীরা।

এছাড়া ২৪ মিলিয়ন ডলার ফার্ম ও ফুড প্রসেসিং সেক্টরে কর্মরত করোনা আক্রান্তদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

কারা এই প্রণোদনা ভাতা পাবেন?

করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ ৭০ হাজার নিম্ন আয়ের পরিবারকে এই ভাতা দেওয়া হবে। যেসব পরিবারের বছরে আয় ৩০ হাজার ডলারের কম, তারা এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়া বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও ভাতার অর্থ পাবেন। ট্রাম্প প্রশাসনের আমলে এসব বাসিন্দাদের ফেডেরাল স্টিমুলাস পেমেন্ট থেকে বাদ দেওয়া হয়।

একই সাথে যাদের ট্যাক্স রিটার্ন ক্লিয়ার রয়েছে ও বছরে ৭৫ হাজার কম আয় করেন, সেসব একক আয়কারী ৬০০ ডলার করে ভাতা পাবেন।

এছাড়া যারা ইআইটিস এর আওতায় ৩০ হাজারের কম আয় করেন ও আইটিন এর আওতায় একক আয়কারী হিসেবে বছরে ৭৫ হাজার ডলারের কম আয় করে, তারা দুইটি পেমেন্ট পাবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত