আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত আরো ২ ডেপুটি

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত আরো ২ ডেপুটি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে সড়ক দুর্ঘটনায় দুইজন বাসিন্দার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে রিভারসাইড শেরিফ ডিপার্টমেন্টের আরো দুইজন ডেপুটি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৬টা ৩৪ মিনিটে ভ্যান ব্যুরেন বেলোভার্ড এবং ফিফটসিক্স স্ট্রিটের ইন্টারসেকশনে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের মুখপাত্র জোয়ান কুয়েন্টেরো জানিয়েছে, একই স্থানে অন্য আরেকটি দুর্ঘটনা ঘটায় সেখানে গাড়ি নিয়ে অবস্থান করছিলো রিভারসাইড শেরিফ ডিপার্টমেন্টের দুইজন ডেপুটি। এমন সময় অ্যামাজনের একটি ডেলিভারি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শেরিফ ডিপার্টমেন্টের পার্ক করা গাড়িটিকে ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় গাড়িটি ছিটকে পাশের ফুটপাতে দাঁড়ানো দুই ডেপুটি ও দুই পথচারীর উপর সজোরে উঠে যায়। এতে পথচারী দুইজন গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই এদের মৃত্যু হয়। অপরদিকে দুই ডেপুটি আহত হয়, এদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত দুই ডেপুটির অবস্থা সংকটাপন্ন হলেও জীবন বিপন্ন নয় বলে জানিয়েছেন জোয়ান কুয়েন্টেরো। আহত ডেপুটিদের নাম-ঠিকানা কিংবা লিঙ্গ প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এদের মধ্যে একজন কমিউনিটি সার্ভিস অফিসার এবং অন্যজন ভলান্টিয়ার।

ট্রাকের চালককে মৃদু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক জানিয়েছে, সে মদ্যপান কিংবা অন্য কোনো মাদক গ্রহণ করেনি। ট্রাকের নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত