আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যাপিটল হিলে হামলার হুমকি, অধিবেশন বন্ধ

ক্যাপিটল হিলে হামলার হুমকি, অধিবেশন বন্ধ

ছবি: এলএবাংলাটাইমস

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে উগ্রপন্থি মিলিশিয়া গোষ্ঠীর হামলার হুমকিতে কংগ্রেসের বৃহস্পতিবারের অধিবেশন স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) ক্যাপিটল পুলিশ এই হামলার সম্ভাবনার কথা জানান। এর জেরে আতঙ্ক ছড়ালে অধিবেশন একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, উগ্রবাদী মিলিশিয়ারা ৪ মার্চ ক্যাপিটল হিলে আবার হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য আসার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার হাউজ অব রিপ্রেজেনটেটিভ সদস্যরা পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক করার কথা ছিলো। একই দিন সিনেটের উচ্চকক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ নিয়ে বিতর্কের পর ভোটাভুটির কথা ছিলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো এক উগ্রবাদী গোষ্ঠী ছড়িয়েছে জো বাইডেন নির্বাচনে হেরেছেন। ফলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

এদিকে হামলার সম্ভাবনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যাপিটল হিলে। ন্যাশনাল গার্ড ও পুলিশ নিরাপত্তা টহল আরো জোরদার করেছে। এক বিবৃতিতে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর মুখপাত্র জানান, 'ক্যাপিটল হিলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে'।

এর আগে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পপন্থি সমর্থকেরা। এতে বেশ কয়েকজন নিহতের ঘটনাও ঘটে। হামলার দায়ে প্রায় ৩০০ জনকে আটক করে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত