আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের নতুন টিকাদান কেন্দ্র ইউএসসি ইউনিভার্সিটি

লস এঞ্জেলেসের নতুন টিকাদান কেন্দ্র ইউএসসি ইউনিভার্সিটি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে চালু করা হয়েছে নতুন আরেকটি টিকাদান কেন্দ্র। আগামী মঙ্গলবার থেকে ইউএসসি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পার্কিং এ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) নতুন এই টিকাদান কেন্দ্র নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেয়র এরিক গারসেটি।

মেয়র গারসেটি জানান, টিকাদান কেন্দ্রটি পুরোদমে চালু হলে প্রতিদিন হাজার হাজার বাসিন্দাকে টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। টিকার ডোজ বরাদ্দ বাড়লে ধীরেধীরে এই কার্যক্রম আরো বিস্তৃত করা হবে।

গারসেটি বলেন, 'টিকার ডোজের সাপ্লাই সংকটের কারণে প্রথমদিকে টিকাদান কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলতে পারে। তবে ধীরে ধীরে আরো বেশি বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে'।

নতুন টিকাদান কেন্দ্র খোলার পাশাপাশি এপস ভিত্তিক রাইড শেয়ারিং এপ উবারের সাথেও নতুন এক চূক্তির কথা জানিয়েছেন মেয়র।

মেয়র জানান, সাউথ লস এঞ্জেলেসের বাসিন্দাদের মধ্যে যদি কেউ টিকা নিতে কেন্দ্রে আসতে অপারগ হয়, তবে তাদেরকে উবারের মাধ্যমে ফ্রি পরিবহণ করে কেন্দ্রে আনা হবে।

এর জন্য উবার ১৫ হাজার ফ্রি রাইড ও ২০ হাজার চালক ঠিক করে রেখেছে। উবার ও গারসেটির নন প্রফিট অর্গানাইজেশন এই ব্যবস্থায় অর্থায়ন করবে।

একই সাথে আরো নতুন একটি উদ্যোগ চালু করতে যাচ্ছে লস এঞ্জেলেস সিটি। যেসব বাসিন্দা কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত কিংবা চলাফেরা করতে সম্পূর্ণ অপারগ, তাদের বাড়িতে যেয়ে টিকা দিয়ে আসা হবে।

এর জন্য লস এঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট ও কোর নন প্রফিট অর্গানাইজেশনের কর্মীরা কাজ করবেন। এই সপ্তাহে ৩০০ জন সিনিয়র সিটিজেনকে টিকা দেওয়া হতে পারে।

গারসেটি জানান, জনসন এন্ড জনসনের তৈরি টিকা এই সপ্তাহেই লস এঞ্জেলেসে চলে আসবে। এর পরে আবারো টিকার ডোজ বরাদ্দ হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত