আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আবারো সংক্রমণ বেড়েছে লস এঞ্জেলেসে, স্পিং ব্রেকে ভ্রমণ সতর্কতা

আবারো সংক্রমণ বেড়েছে লস এঞ্জেলেসে, স্পিং ব্রেকে ভ্রমণ সতর্কতা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে টানা দুই সপ্তাহ করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমার পর আবারো সংক্রমণ বেড়েছে। ফলে আসন্ন স্পিং ব্রেক ঘিরে বাসিন্দাদের ভ্রমণ বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন লস এঞ্জেলেসের স্বাস্থ্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৪ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৫৩ জন বাসিন্দা। একই দিনে মারা গেছে আরো ১১৯ জন বাসিন্দা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৮০ জন।  

তবে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমশ কমে আসছে। বৃহস্পতিবার লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে মোট রোগী ভর্তি ছিলো ১ হাজার ৩৪১ জন। এর মধ্যে জরুরি বিভাগে ভর্তি রয়েছে ৪২৯ জন।

বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা শনাক্তের হার রয়েছে ২ দশমিক ৫ শতাংশ। আর পুরো যুক্তরাষ্ট্রজুড়ে শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশ।   

লস এঞ্জেলেসে এর আগে সর্বশেষ ২০ ফেব্রুয়ারি ২ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছিলো। এরপর থেকেই আক্রান্তের সংখ্যা কমেছে। তবে বৃহস্পতিবার আক্রান্ত আবার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে তারা আশা করছেন, আক্রান্তের সংখ্যা নিয়মিতভাবে আর বাড়বে না।

তবে এরই মধ্যে আসন্ন স্প্রিং ব্রেক ঘিরে বাসিন্দাদের ভ্রমণ বিষয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। একই সাথে জানিয়েছেন, যারা লস এঞ্জেলেসের বাইরে থেকে ভ্রমণ করে আসবেন, তাদের অবশ্যই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, ‘লস এঞ্জেলেসে যদি সংক্রমণের সংখ্যা কমতে থাকএ, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার বিধিনিষেধ শিথিল করে দেওয়া হবে। তবে অন্যান্য রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে, একই সাথে নতুন স্ট্রেইন যেভাবে ছড়াচ্ছে, এভাবে চলতে থাকলে সংক্রমণ লস এঞ্জেলেস কাউন্টিতেও বেড়ে যেতে পারে। তাই আসন্ন স্প্রিং ব্রেকে ভ্রমণ করা থেকে বাসিন্দাদের বিরত থাকা উচিত’।

বারবারা ফেরের আরো জানান, ব্রাজিল থেকে ছড়ানো করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত একজন লস এঞ্জেলেসে শনাক্ত হয়েছে। একই সাথে যুক্তরাজ্যের কেন্ট স্ট্রেইনের সংক্রমণ বাড়ছে। গত সপ্তাহে কেন্ট স্ট্রেইনে আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ১৮ জন। বর্তমানে কেন্ট স্ট্রেইনে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত