আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার থিমপার্কগুলো খুলছে শীঘ্রই

ক্যালিফোর্নিয়ার থিমপার্কগুলো খুলছে শীঘ্রই

ছবি: এলএবাংলাটাইমস

করোনার কারণে এক বছর বন্ধ থাকার পর অবশেষে সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ার বিনোদন কেন্দ্রগুলো। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এপ্রিলের ১ তারিখ থেকে নির্দিষ্ট কিছু বিনোদন কেন্দ্র ও থিম পার্ক খুলে দেওয়া হবে।

ক্যালিফোর্নিয়া হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর সেক্রেটারি ড মার্ক ঘ্যালি জানান, ক্যালিফোর্নিয়ুয়া যদি রেড টায়ারে নেমে আসে, তবে থিম পার্কগুলো তাদের সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দেওয়া হবে।  

তবে প্রাথমিকভাবে ডিজনিল্যান্ডসহ অন্যান্য থিম পার্কগুলো শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের জন্যই খুলে দেওয়া হবে। একই সাথে ইনডোর রাইডগুলি চালু করা হবে না।

নতুন নির্দেশনা অনুযায়ী, এসব থিম পার্কের বিল্ডিং ক্যাপাসিটি ও টাইম ক্যাপাসিটি দুইটিই সীমিত করে দেওয়া হবে। পরবর্তীতে ইনডোর রাইডগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিজনিল্যান্ড রিসোর্টের প্রেসিডেন্ট কেন পটরক স্বাস্থ্য কর্মকর্তাদের এই ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা খুশি যে স্প্রিং এর মধ্যে থিম পার্কগুলো খুলে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ ও নির্দেশনা আসছে। এতে আমাদের হাজার-হাজার কর্মী কাজে ফিরে পারবে, পার্কগুলোকে ঘিরে ব্যবসাগুলো আবারো চাঙ্গা হবে। সর্বোপরি আমাদের কমিউনিটির বাসিন্দাদের জন্য উপকার হবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত