আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকার বড় বরাদ্দ পেলো লস এঞ্জেলেস, প্রথম ডোজেই খরচ ৬২ ভাগ

টিকার বড় বরাদ্দ পেলো লস এঞ্জেলেস, প্রথম ডোজেই খরচ ৬২ ভাগ

ছবি: এলএবাংলাটাইমস

গতিশীল হতে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টির টিকাদান কার্যক্রম। টিকাদান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক টিকার ডোজের বরাদ্দ পেতে যাচ্ছে লস এঞ্জেলেস কাউন্টি। আর এই ডোজগুলোর সিংহভাগ খরচ করা হবে প্রথম ডোজের পিছনে।

শুক্রবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে কাউন্টি ভ্যাকসিন কার্যক্রমের প্রধান ড. পল সিমন জানান, আগামী সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টি ৩ লাখ ১৩ হাজার ডোজ টিকা বরাদ্দ পেতে যাচ্ছে। এর মধ্যে ৬২ শতাংশ টিকা খরচ করা হবে প্রথম ডোজের জন্য।

গত সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে ২ লাখ ৮০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এখনো ৬ লাখ টিকা প্রত্যাশী রয়েছে।

তবে খুব শীঘ্রই এসব টিকা প্রত্যাশীদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন ড. পল সিমন। তিনি বলেন, ‘টিকার বরাদ্দ ধীরে ধীরে বাড়বে বলে আশা করা যাচ্ছে। তবে কার্যক্রম ঠিক কতোটা গতিশীল হবে, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই’।

নতুন বরাদ্দকৃত টিকার মধ্যে ৫৩ হাজার ৭০০ ডোজ টিকা হলো জনসন এন্ড জনসনের এক ডোজের টিকা। তবে আবারো এক ডোজের এই টিকা পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ড. পল সিমন। তবে এপ্রিলের দিকে তিনটি প্রতিষ্ঠানের টিকার বরাদ্দ বেড়ে যাবে বলে জানান তিনি।

আগামী সপ্তাহে কবে কাদের টিকা দেওয়া হবে?

১) ফুড এন্ড এগ্রিকালচার ওয়ার্কার- সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার

২) ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দা- বুধবার ও শুক্রবার

৩) এড্যুকেশন ও চাইল্ড কেয়ার ওয়ার্কার- শনিবার

৪) ইন্ডিপেন্ডেন্ট ও নন-পাবলিক স্কুল- রবিবার

৫) ইমার্জেন্সি সার্ভিস ওয়ার্কার- বুধবার                                                          

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র এই তথ্য জানিয়ে বলেন, লস এঞ্জেলেস কাউন্টিতে শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৮২৩ জন বাসিন্দা। একই দিনে মারা গেছেন আরো ৯৮ জন বাসিন্দা।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৮ জনে। আর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো  ১২ লাখ ১ হাজার ৮৬৬ জন।

পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'মৃতের নতুন এই মাইলস্টোন আমাদের মনে করিয়ে দেয় করোনার জন্য আমরা কতো ক্ষতিগ্রস্ত হয়েছি'।

লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত, মৃতের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। তবু প্রত্যহ ১০০ জনের কাছাকাছি বাসিন্দার মৃত্যু হচ্ছে।

নভেম্বরের পর থেকে লস এঞ্জেলেসে আক্রান্তের গড় নেমে এসেছে ১ হাজার ৫০০ জনে। দেশের অন্যতম জনবহুল এই কাউন্টিতে করোনার ঢেউ শুরু হওয়ার সময় প্রতিদিন ১৫ হাজার বাসিন্দা আক্রান্ত হতো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত