আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে টানা ২৫ দিনের মতো গ্যাসোলিনের মূল্যবৃদ্ধি

লস এঞ্জেলেসে টানা ২৫ দিনের মতো গ্যাসোলিনের মূল্যবৃদ্ধি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাসের মূল্য টানা ২৫ দিনের মতো বেড়েছে। শনিবার (৬ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে এক গ্যালন সেলফ-সার্ভিস গ্যাসোলিনের মূল্য ১ দশমিক ৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৯ ডলার।

দ্য আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এর সহকারি প্রতিষ্ঠান অটোমোবাইল ক্লাব অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মুখপাত্র জেফরি স্প্রিং এই তথ্য জানিয়েছেন।

এএএ সূত্র জানিয়েছে, গত ৪৬ দিনে লস এঞ্জেলেস কাউন্টিতে গ্যাসের মূল্য বেড়েছে ৪৪ দশমিক ২ সেন্ট। গত সাত দিনের থেকে মূল্য গড়ে বেড়েছে ৫ দশমিক ৪ সেন্ট। আর এক বছর আগের থেকে মূল্য বেড়েছে ২৫ দশমিক ৮ সেন্ট।

এদিকে অরেঞ্জ কাউন্টিতে টানা ২৬ দিনের মতো গ্যাসোলিনের মূল্য বেড়েছে। নভেম্বরের ৩০ তারিখের পর থেকে এক গ্যালন সেলফ-সার্ভিস গ্যাসোলিনের মূল্য ২ দশমিক ২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৭৮ ডলারে। গত ৬০ দিনে মোট মূল্য বেড়েছে ৫৫ দশমিক ৪ সেন্ট। গত এক সপ্তাহের থেকে মূল্য বেড়েছে ৫ দশমিক ৪ সেন্ট। আর এক বছর আগের থেকে দাম বেড়েছে ২৯ দশমিক ৩ সেন্ট।

ইউএস এনার্জি ইমফরমেশন এডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, মার্চের ১ তারিখ পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে দাঁড়িয়েছে। এক গ্যালন গ্যাসোলিনের উৎপাদন খরচ দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৬ ডলার। সাতদিন আগের থেকে গড় খরচ বেড়েছে ১১ সেন্ট আর করোনার পূর্ববর্তী সময়ের থেকে বেড়েছে ৯২ সেন্ট। করোনার আগে এক গ্যালন গ্যাসোলিন উৎপাদন খরচ ছিলো ২ দশমিক ৬৪ ডলার।  

গত সপ্তাহের সোমবার পর্যন্ত জাতীয়ভাবে গ্যাসোলিনের গড় মূল্য ২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৭৪ সেন্ট। পরিশোধনের খরচ বৃদ্ধি, গ্যাস এর সাপ্লাই সংকট এবং গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় গ্যাসের মূল্য ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে এএএ।

এদিকে, ইআইএ এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাষ্ট্রীয়ভাবে গ্যাসের মজুদ কমলেও চাহিদা ক্রমেই বাড়ছে। এএএ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, পরিশোধনের খরচ যদি এভাবে বাড়তে থাকে, তবে গ্যাসোলিনের দাম আরো বাড়বে। মার্চের মধ্যে আবারো মূল্যবৃদ্ধি হতে পারে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত