আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিলের শেষে খুলছে ক্যালিফোর্নিয়ার থিমপার্ক

এপ্রিলের শেষে খুলছে ক্যালিফোর্নিয়ার থিমপার্ক

ছবি: এলএবাংলাটাইমস

এপ্রিলের শেষ ভাগে সীমিত আকারে খুলে দেওয়া হবে ক্যালিফোর্নিয়া থিম পার্ক, ডিজনিল্যান্ড রিসোর্ট এবং ডিজনি ক্যালিফোর্নিয়া এডভেঞ্চার পার্ক। ডিজনির সিইও বব চ্যাপেক গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার করোনা সংক্রমণের হার কমতে থাকায় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, সীমিত আকারে কিছু আউটডোর কার্যক্রম খুলে দেওয়া যেতে পারে। এপ্রিলের ১ তারিখ থেকে থিম পার্কগুলো সীমিত আকারে খুলে দেওয়া যাবে বলেও জানিয়েছিলেন তারা।

তবে পার্কগুলো ঠিক কয় তারিখ থেকে খুলে দেওয়া হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ডিজনির সিইও বব জানিয়েছেন, পার্কগুলো অথিতিদের জন্য চালু করতে বেশ কিছুদিন সময় লেগে যাবে।

তিনি বলেন, ‘পার্ক চালু রাখতে লোকবলের প্রয়োজন আছে। আমরা খুশি যে আমাদের কর্মীরা কাজে ফিরতে পারছেন এবং এটি আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও খুব ভালো খবর’।

ক্যালফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেসের সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, ‘রাজ্য প্রণীত নতুন গাইডলাইন অনুযায়ী, কাউন্টিগুলো রেড টায়ারে উন্নীত হলে পার্কগুলো তাদের সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারে’।

তবে প্রাথমিকভাবে কোনো ইনডোর রাইড খুলে দেওয়া হবে না এবং শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দারাই পার্কে প্রবেশের অনুমতি পাবেন বলেও জানান ঘ্যালি।

নতুন নিয়ম অনুযায়ী, বিল্ডিং সীমাবদ্ধতা ও সময়ের সীমাবদ্ধতা- দুইটিই জরি থাকবে।    

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত