আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মধ্য-এপ্রিলে খুলতে পারে লস এঞ্জেলেসের শিক্ষাপ্রতিষ্ঠান

মধ্য-এপ্রিলে খুলতে পারে লস এঞ্জেলেসের শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য-এপ্রিলে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) এবং দ্য টিচার্চ ইউনিয়ন একটি চুক্তিতে পৌঁছেছে।

এই চুক্তির আওতায় প্রি-স্কুল এবং এলেমেন্টারি স্কুলগুলো আগামী মধ্য-এপ্রিল এবং সেকেন্ডারি স্কুলগুলো এপ্রিলের শেষ দিকে খুলে দেওয়া হতে পারে। ইন-পারসন ও অনলাইন ক্লাস-দুইটির জন্যই এই চুক্তি বহাল থাকবে।

এলএইউএসডির অধ্যক্ষ অস্টিন বুয়েটনার এবং ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেসের প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে জানায়, স্কুলগুলো খুলে দেওয়া ও শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা একটি ঐক্যমতে পৌঁছেছি। তবে স্কুলগুলো খুলে দেওয়ার আগে আমরা করোনা থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। পাশাপাশি স্কুলের শিক্ষক ও স্টাফদের টিকা গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চুক্তির আওতায় নিয়মিত করোনা টেস্ট করানো, মাস্ক ব্যবহার নিশ্চিত, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাড়তি সতর্কতার বিষয়গুলো রাখা হয়েছে।

তবে এখন পর্যন্ত এলএইউএসডি বোর্ড অব এড্যুকেশন এবং মেম্বারশিপ অব ইউটিএলএ এই চুক্তি চূড়ান্ত করেনি। এই চুক্তি আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এই চুক্তির আওতায় প্রিস্কুলগুলো পুরোপুরি ইনি-পার্সন ক্লাস নিবে। অপরদিকে এলিমেন্টারি স্কুলগুলো কিছু সময় ইন-পার্সন ক্লাসটাইম রেখে বাকি সময় অনলাইনে ক্লাস নিবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত