আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সোমবার থেকে লস এঞ্জেলেসে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

সোমবার থেকে লস এঞ্জেলেসে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ২০ লাখ বাসিন্দাকে টিকা প্রদান শেষ হয়েছে শুক্রবার (১২ এপ্রিল)। ফলে লস এঞ্জেলেস কাউন্টির রেস্টুরেন্ট, জিমনেশিয়ান এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহ থেকে সীমিত আকারে খুলে দেওয়া সম্ভব হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার চার স্তর বিশিষ্ট কালার-কোড সিস্টেম অনুযায়ী, রাজ্যের অনেক কাউন্টি এখনো সবচেয়ে কঠোর স্তর পার্পেল জোনে রয়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং টিকাদান কার্যক্রমের অগ্রগতি ঘটায় তেরোটি কাউন্টিকে আরো শিথিল বিধিনিষেধ বিশিষ্ট রেড জোনে নামিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে লস এঞ্জেলেস, অরেঞ্জ কাউন্টি এবং সান বার্ণার্ডিনো কাউন্টি। আগামী মঙ্গলবার (১৬ মার্চ) রিভারসাইড, ভেনচুরা, সান ডিয়েগো এবং আরো কিছু কাউন্টিও রেড জোনে প্রবেশ করতে পারবে বলে আশা করা যাচ্ছে।

আগামী সোমবার (১৫ মার্চ) থেকে লস এঞ্জেলেস কাউন্টির ৭ থেকে ১২ গ্রেডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চাইলে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে পারবে। একই সাথে রেস্টুরেন্ট, জিম, মিউজিয়াম এবং চিড়িয়াখানাগুলো সীমিত আকারে ইনডোর কার্যক্রম শুরু করতে পারবে বলে জানিয়েছেন লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ।

তবে অরেঞ্জ কাউন্টি এবং সান বার্ণাডিনো কাউন্টি একদিন আগেই রেস্টুরেন্ট, জিম, মুভি থিয়েটার এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খুলে দিবে। 

এর আগে জানানো হয়েছিলো, বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের টিকা দেওয়া শেষ হলে তবেই পার্পেল থেকে রেড জোনে নামতে পারবে লস এঞ্জেলেস।  

সোমবার থেকে লস এঞ্জেলেস কাউন্টির করোনা নিষেধাজ্ঞায় কী পরিবর্তন আসছে, জেনে নিন!

১/ মিউজিয়াম, জিম এবং এক্যুরিয়ামগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে।

২/ জিম, ফিটনেস সেন্টার, ইয়োগা এবং ড্যান্স স্টুডিওগুলো তাদের সক্ষমতার ১০ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে।

৩/ মুভি থিয়েটারগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ বা সর্বোচ্চ ১০০ জন দর্শক গ্রহণ করতে পারবে। তবে সেক্ষেত্রে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে আসনগুলো বিন্যাস করতে হবে।

৪/ রিটেইল এবং পার্সোনাল কেয়ার সার্ভিসগুলো তাদের সক্ষমতার ৫০ শতাংশ খুলে দিতে পারবে। পাশাপাশি সার্ভিসের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

৫/ রেস্টুরেন্টগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে অথবা সর্বোচ্চ ১০০ জনকে একত্রে গ্রহণ করতে পারবে। একই সাথে টেবিলগুলোর দূরত্ব পরস্পর থেকে ৮ ফুট দূরত্বে স্থাপন করতে হবে। শুধুমাত্র একই পরিবারের ছয়জন বাসিন্দা একত্রে এক টেবিলে বসতে পারবে। রেস্টুরেন্টগুলোতে ভ্যান্টিলেশন ব্যবস্থা থাকতে হবে এবং রেস্টুরেন্টের কর্মীদের বাড়তি মাস্ক ব্যবহার করতে হবে ও ফেইস শিল্ড ব্যবহার করতে হবে। অপরদিকে আউটডোর ডাইনিং এর ক্ষেত্রে তিনটি পরিবারের বাসিন্দারা একত্রে এক টেবিলে বসতে পারবে।     

৬/ উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো করোনা থেকে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে সকল কার্যক্রম চালু করতে পারবে। তবে স্পিং সেমিস্টারের জন্য কোনো শিক্ষার্থী আবাসিকভাবে থাকতে পারবে না। আর ক্লাস ৭ থেকে ১২ গ্রেডের স্কুলগুলো চাইলে ক্লাসরুমে শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। 

৭/ প্রাইভেট গেদারিং এর ক্ষেত্রে ঘরোয়াভাবে সর্বোচ্চ তিনটি পরিবারর বাসিন্দা একত্রিত হতে পারবে, তবে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যেসব বাসিন্দাদের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তারা ছোট পরিসরে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়াই মেলামেশা করতে পারবে।

একই সাথে স্টেট গাইডলাইন অনুযায়ী, এপ্রিল থেকে থিম পার্কগুলো তাদের সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। অপরদিকে বলপার্কস ও স্টেডিয়ামগুলো তাদের সক্ষমতার ২০ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে।

লস এঞ্জেলেসের স্বাস্থ্য কর্মকর্তারা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টিকে স্বাগত জানালেও বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। তারা বলেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে না চললে পরবর্তীতে আরো ক্ষতির আশংকা রয়েছে এবং সংক্রমণ আরো বাড়তে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত