আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বেড়েছে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা

ক্যালিফোর্নিয়ায় বেড়েছে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় কর্মহীন ভাতার আবেদন সংখ্যা আবারো বেড়ে গেছে। গত সপ্তাহে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। 

বৃহস্পতিবার (১১ মার্চ) ফেডারেল কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলেও এখনো রাজ্যজুড়ে অনেকেই চাকরি হারাচ্ছেন।

ইউএস লেবার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে গত সপ্তাহে কর্মহীন ভাতার জন্য আবেদনের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৯০০ জন ছাড়িয়েছে। এর আগের সপ্তাহ থেকে আবেদনের সংখ্যাটি ১৬ হাজার ৯০০ জন বেশি।

যুক্তরাষ্ট্রজুড়ে মার্চের ৬ তারিখ পর্যন্ত কর্মহীন ভাতার আবেদন পড়েছে ৭ লাখ ১২ হাজার। ফেব্রুয়ারি ২৭ পর্যন্ত হওয়া আবেদনের থেকে এটি ৪২ হাজার কম।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপর করোনা বিধিনিষেধ ঘোষণার পর থেকে এবারই ক্যালিফোর্নিয়ায় কর্মহীন ভাতার আবেদন ১ লাখ ছাড়িয়েছে। করোনা মহামারির শুরুর আগে সপ্তাহে গড়ে ৪৪ হাজার ৮০০টি কর্মহীন ভাতার আবেদন জমা পড়তো।

যুক্তরাষ্ট্রে মোট কর্মহীন ভাতার আবেদনের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকেই আবেদন পড়েছে ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের মোট কর্মজীবির মধ্যে ১১ দশমিক ৮ শতাংশ ক্যালিফোর্নিয়াতে বসবাস করে থাকে।  

ল’ ফার্ম ড্যুয়ানে মরিসের এমপ্লয়মেন্ট এটর্নি মাইকেল বেরনিক বলেন, মূলত তিনটি কারণে ক্যালিফোর্নিয়ায় কর্মহীন ভাতার আবেদনের সংখ্যা বাড়ছে। একটি হচ্ছে, এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকা এবং টিকাদান কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে কর্মহীনের সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে কর্মহীনের সংখ্যা কমে গিয়েছিলো তবে মার্চে সংখ্যাটি আবারো বেড়েছে। এর কারণ এখনো ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখনো পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেনি।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত