মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
লস এঞ্জেলেসে গাড়ি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ৩
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টির নর্থ হলিউডে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
রবিবার (১৪ মার্চ) রাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় নর্থ হলিউড পুলিশ।
পুলিশ জানায়, রবিবার ৬টা ৩০ মিনিটে ভিনল্যান্ডের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও অন্য আরেকটি পার্ক করা গাড়ির উপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই এক পথচারী এবং গাড়িতে থাকা
আরেকজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, পথচারীর বয়স ৩৬ বছর। গাড়িতে থাকা মৃত আরেকজনের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন