আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২০২২ লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রার্থী হলেন বাসকানিউ

২০২২ লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রার্থী হলেন বাসকানিউ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের সিটি কাউন্সিলম্যান জো বাসকানিউ ২০২২ সালের মেয়র নির্বাচনের প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। সোমবার থেকে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছেন।

বাসকানিউ এর আগে ১৫ বছর লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ডেমোক্রেটিক ঘরানার রাজনীতিবিদ। তার বয়স বর্তমানে ৪৬ বছর।

জো বাসকানিউ মূলত মেয়র হিসেবে জয়ী হয়ে গৃহহীন সমস্যা ও বর্ধিত অপরাধের সংখ্যা নিয়ন্ত্রণ করতে চান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘লস এঞ্জেলেস সিটিতে হাজার হাজার বাসিন্দা রাস্তায় বসবাস করছেন। এটি একটি জরুরি সংকট। একই সাথে এখানে-সেখানে ময়লার স্তুপ আর ক্রমবর্ধান অপরাধের সংখ্যা-এগুলো মোকাবিলা করতে চাই আমি’।

তিনি বলেন, ‘লস এঞ্জেলেস সিটি এখন যেভাবে আছে, সেটি আমার মোটেও পছন্দ নয়’।

বাসকানিউ সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এছাড়া সিটি কাউন্সিল থেকে কেভিন ডি লিওন এবং মার্ক রিডলে থমাস নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানাননি।   

এর আগে গত বছর সিটি এটর্নি মাইক ফিওয়ার তাঁর প্রার্থীতা ঘোষণা করেন এবং ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচনের জন্য ৪ লাখ ১৮ হাজার ডলার উত্তোলণ করেছেন।  

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে রয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। বর্ণবাদ ও উস্কানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

বিভিন্ন ইস্যুতে জনসমর্থন হারিয়েছে লস এঞ্জেলেস পুলিশ। এমনকি কিছু ক্ষেত্রে বাজেট কর্তন করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের। আর এসবের বিরুদ্ধে কথা বলছেন বাসকানিউ।

তবে মেয়র নির্বাচনে তিনি সাধারণ বাসিন্দাদের কতোটা সমর্থন পাবেন, সেটিই দেখার বিষয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত