আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের সহায়তায় চালু ‘রেন্টাল রিলিফ প্রোগ্রাম’

ক্যালিফোর্নিয়ার ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের সহায়তায় চালু ‘রেন্টাল রিলিফ প্রোগ্রাম’

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যেসব ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া বাকি রয়েছে, তাদের সহায়তায় রেন্টাল রিলিফ প্রোগ্রাম চালু করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ।

এই প্রোগ্রামের আওতায় সোমবার (১৫ মার্চ) থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। ভাড়াটিয়া ও বাড়ির মালিকেরা রেন্টাল রিলিফ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে।

ডিসেম্বরে পাশ হওয়া দ্বিতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের অর্থ দিয়ে এই রেন্টাল রিলিফ প্রোগ্রামের খরচ মেটানো হবে। এই প্রোগ্রামের আওতায় নিম্ন আয়ের ভাড়াটিয়াদের সহায়তা করা হবে। মূলত বাড়ির মালিকদের বকেয়া ভাড়ার অধিকাংশ পরিশোধ করে দেওয়া হবে এই প্রোগ্রামের আওতায়।

কনজ্যুমার সার্ভিসেস এন্ড হাউজিং এজেন্সির সেক্রেটারি লোউর্ডেস ক্যাস্ট্রো রামিরেজ বলেন, ‘এই প্রোগ্রাম চালু হওয়ায় হাজার-হাজার বাসিন্দা উচ্ছেদের আশঙ্কা থেকে মুক্ত হবে’।

এই প্রোগ্রামের জন্য দুই বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এছাড়া সান্তা ক্লারিটাসহ অন্যান্য কিছু কাউন্টির জন্য আলাদাভাবে আরো ৩২১ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

এই রেন্টাল রিলিফ প্রোগ্রাম শেষ হলে তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় আবারো রেন্টাল সহায়তা পাবে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। তবে এর জন্য কতো পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

কারা রেন্টাল রিলিফ প্রোগ্রামের সুবিধা পাবেন?

যেসব বাসিন্দা করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন, তাদেরকেই এই প্রোগ্রামের আওতায় সুবিধা দেওয়া হবে। নিম্ন আয়ের বাসিন্দা অর্থাৎ যেসব এলাকার মধ্যম আয়ের বাসিন্দাদের থেকে যাদের আয় ৮০ শতাংশ কম, তাদের সহায়তা দেওয়া হবে।  

যেহেতু করোনা মহামারি চলাকালীন বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই ২০২০ সালের ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে বাসিন্দাদের আয় নির্দিষ্ট করা হবে।

কতো পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যাবে?

নিম্ন আয়ের ভাড়াটিয়াদের ২০২০ সালের এপ্রিলের ১ তারিখ থেকে ২০২১ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত সকল বকেয়া পরিশোধ করা হবে। তবে এক্ষেত্রে বাড়ি মালিকদের মোট পাওনার ২০ শতাংশ মওকুফ করতে হবে। তাহলেই এই রেন্টাল রিলিফ প্রোগ্রামের আওতায় বাড়ির মালিকদের বাকি ৮০ শতাংশ বকেয়া পরিশোধ করে দেওয়া হবে।

যদি বাড়ির মালিকেরা ২০ শতাংশ মওকুফ করতে রাজি না হয়, তবে ভাড়াটিয়াদের মোট বকেয়ার ২৫ শতাংশ পরিমাণ অর্থ পরিশোধ করার জন্য দেওয়া হবে।

এর কারণ, রাজ্য আইন অনুযায়ী, কোনো ভাড়াটিয়া যদি চলতি বছরের জুন মাসের ৩০ তারিখের মধ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২১ সালের জুন মাসের মোট বকেয়ার ২৫ শতাংশ পরিশোধ করে দিতে পারে, তবে ওই ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না।

বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই রেন্টাল রিলিফ প্রোগ্রাম থেকে সহায়তা পাবে।

কীভাবে আবেদন করতে হবে?

বাড়ির মালিক ও ভাড়াটিয়া উভয়েই এই রেন্টাল রিলিফ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে।

আবেদন করার ওয়েবসাইট- https://housing.ca.gov/covid_rr/index.html

এছাড়া আবেদন করার জন্য ফোন করা যাবে 833-430-2122 এই নাম্বারে।

তবে লস এঞ্জেলেসের ভাড়াটিয়াদের জন্য আবেদন করার ওয়েবসাইট ভিন্ন হবে। এর কারণ লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ নিজ প্রশাসনের তত্ত্বাবধানে এই রেন্টাল রিলিফ প্রোগ্রাম কর্মসূচি চালাবে।

লস এঞ্জেলেস কাউন্টির ওয়েবসাইট- https://hcidla.lacity.org/

তবে লস এঞ্জেলেস কাউন্টি মার্চের ৩০ তারিখ থেকে ভাড়াটিয়াদের আবেদন গ্রহণ করবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত