আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে অব্যাহতভাবে কমছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

লস এঞ্জেলেসে অব্যাহতভাবে কমছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমার ধারা অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে লস এঞ্জেলেস কাউন্টি দ্রুতই অরেঞ্জ টায়ারে নেমে আসবে বলে আশা করা যাচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের জানান, বুধবার (১৭ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছে ৭৫ জন বাসিন্দা। মৃতদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম ও তার অন্যান্য শারীরিক জটিলতা ছিলো বলে জানা যায়।

মৃতের সংখ্যা ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমলেও বাসিন্দাদের সতর্ক থাকতে বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলছেন। অসতর্ক থাকলে যে কোনো সময় সংক্রমণ আবারো বেড়ে যেতে পারে।

ড. বারবারা ফেরের বলেন, করোনার সংক্রমণের হারের উপর কঠোর দৃষ্টি রাখতে হবে। তিনি জানান, গত সপ্তাহের থেকে সোমবার পর্যন্ত গড় সংক্রমণের হার কিছুটা বেড়েছে। গত সপ্তাহে সংক্রমণের হার ছিলো দশমিক ৭৯, সোমবার পর্যন্ত সংক্রমণের হার বেড়ে হয়েছে দশমিক ৮৭।

তবে সংক্রমণের হার এখনো এক শতাংশের কম থাকায় পরিস্থিতি এখনো হাতছাড়া হয়ে যায়নি। তবে সংক্রমণের হার এক শতাংশের বেশি হয়ে গেলে আবারো মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে।

সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চিন্তার কিছু আছে কী না, এই প্রশ্নের জবাবে ড. বারবারা ফেরের বলেন, যতোদিন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাকে টিকা দেওয়া না হচ্ছে, ততোক্ষন পর্যন্ত চিন্তা থাকবেই।

একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বারবারা ফেরের বলেন, ইন-পারসন ক্লাসের পাশাপাশি ভার্চুয়াল পাঠদান কর্মসূচি চালু রাখা উচিত বলে জানান বারবারা ফেরের। তিনি বলেন, ‘অনেক পরিবারই আছে যারা শিশুদের ক্লাসরুমে পাঠিয়ে স্বস্তি পাবে না। তাই ইন-পারসন ক্লাসরুমের পাশাপাশি শতভাগ ভার্চুয়াল ক্লাসরুমও চালু করা উচিত’।

তবে করোনার সংক্রমণ রোধে টিকাদানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বারবারা ফেরের।

এলএবাংলাটাইমস/ওএম   

শেয়ার করুন

পাঠকের মতামত