আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্লাসরুমে তিন ফুট দূরত্বে বসলেও সংক্রমণের ভয় নেই: সিডিসি

ক্লাসরুমে তিন ফুট দূরত্বে বসলেও সংক্রমণের ভয় নেই: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, শিক্ষার্থীরা যদি ক্লাস রুমে মাস্ক ব্যবহার করে, তবে ছয় ফুট দূরত্বের বদলে পরস্পরের থেকে তিন ফুট দূরত্ব মেনে চললেই হবে।

নতুন এই নীতিমালা আসার পরই ক্যালিফোর্নিয়ার ক্লাস রুমগুলোতে শিক্ষার্থীদের ডেস্কের দূরত্ব ছয় ফুট থেকে তিন ফুটে আনা হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।

এখন থেকে সিডিসির নির্দেশনা অনুযায়ী ক্লাস রুমে শিক্ষার্থীরা ছয় ফুট দূরত্বে না বসে তিন ফুট দূরত্বে বসতে পারবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এর আগে সিডিসি সূত্র শুক্রবার (১৯ মার্চ) তাদের নীতিমালা কিছুটা পরিবর্তন করে জানায়, যদি শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করে তবে যে কোনো রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা ছয় ফুটের বদলে তিন ফুট দূরত্বে বসতে পারবে।

তবে ক্লাস রুমে তিন ফুট দূরত্বে বসতে পারলেও কোনো স্পোর্টস ইভেন্ট, এসেম্বলি, লাঞ্চ কিংবা কোরাস প্রাকটিসের সময় অবশ্যই ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এক বিবৃতিতে জানিয়েছে, ‘নতুন এই নির্দেশনা বিষয়ে কোনোরকম দ্বিধান থাকা উচিত নয়। শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসরুমে মাস্ক ব্যবহার করতে হবে এবং তবেই তারা তিন ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে পারবে’।

এই নির্দেশনার ফলে ক্লাসরুমগুলোতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী একত্রে ক্লাস করতে পারবে।

সাম্প্রতিক গবেষণায় সিডিসি দেখেছে, ক্লাসরুমগুলোতে ছয় ফুটের বদলে তিন ফুট করে সামাজিক দূরত্ব মেনে চললেও করোনার সংক্রমণ বাড়ার পিছনে কোনো প্রভাব পড়ে না।

এদিকে ক্যালিফোর্নিয়া স্টেট অফিশিয়াল সূত্র জানিয়েছে, যদি রাজ্যে প্রতি এক লাখে আক্রান্তের সংখ্যা ২৫ জনে নেমে আসে, তবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ইন-পারসন ক্লাসরুম চালু করে দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত