আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে অব্যাহতভাবে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণের এই ধারা বজায় থাকলে খুব শীঘ্রই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপর থেকে করোনা নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, রবিবার (২১ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে ৪৩৮ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। একই দিনে মারা গেছেন আরো ২০ জন বাসিন্দা। গত সপ্তাহের থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুইটিই কমেছে।

গত সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সাতদিনে গড়ে প্রতিদিন ৫৯০ জন করে বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। আগের দুই সপ্তাহ থেকে সংখ্যাটি ৬২ শতাংশ কম। এছাড়া রবিবার করোনার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৭৫০ জন বাসিন্দা। গত সপ্তাহগুলোর থেকে এটি ৩৩ শতাংশ কম।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা যদি এভাবে কমতে থাকে, তবে খুব শীঘ্রই রেড টায়ার থেকে অরেঞ্জ টায়ারে নেমে আসতে পারে লস এঞ্জেলেসের করোনা বিধিনিষেধ। অরেঞ্জ টায়ারে নেমে আসলে পানশালা, রেস্টুরেন্ট, চার্চ, জিম, মিউজিয়াম ও থিয়েটারগুলো আরো বড় আকারে খুলে দেওয়া হবে।

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, গতিশীল হয়েছে টিকাদান কর্মসূচি। তবে তরুণ ও মিধ্য-বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণের হার তেমন কমেনি। ফলে এই বিষয়টিও নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের জানান, ‘করোনার সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও তরুণ ও মধ্য-বয়েসীদের মধ্যে সংক্রমণের হার তেমন একটা কমেনি। বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে সার্বিক সংক্রমণ আবারো বাড়তে পারে’।

সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টির ব্যবসাপ্রতিষ্ঠান ও থিম পার্কগুলোতে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে আবারো সংক্রমণ বেড়ে যেতে পারে।

বারবারা ফেরের জানান, ‘অনেক তরুণ বাসিন্দাই করোনার স্বাস্থ্যবিধি না মেনে চলে বাইরের অন্যান্য অনেকের সাথে মেলামেশা করছে। ফলে কোনো রকম উপসর্গ ছাড়াই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে’।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা সংক্রমিতদের বেশিরভাগের গড় বয়স ৫০ বছরের কম। অপরদিকে, মৃতদের মধ্যে সাধারণত বয়স্ক বাসিন্দাদের সংখ্যা বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত