আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ৩০ মার্চ থেকে শুরু ‘রেন্টাল রিলিফ প্রোগ্রাম’ এর আবেদন প্রক্রিয়া

লস এঞ্জেলেসে ৩০ মার্চ থেকে শুরু ‘রেন্টাল রিলিফ প্রোগ্রাম’ এর আবেদন প্রক্রিয়া

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে আগামী ৩০ মার্চ থেকে ‘রেন্টাল রিলিফ প্রোগ্রাম’ এর আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ভাড়াটিয়াদের জন্য ২৩৫ মিলিয়ন ডলারের এই প্রোগ্রাম চালু করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ মার্চ) লস এঞ্জেলেস কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়াটিয়াদের বকেয়া বিল পরিশোধ করতে ও বাড়ির মালিকদের বিল পরিশোধ সহজ করতে এই প্রোগ্রাম চালু করা হয়েছে। 

ডিসেম্বরে পাশ হওয়া দ্বিতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের অর্থ দিয়ে এই রেন্টাল রিলিফ প্রোগ্রামের খরচ মেটানো হবে। এই প্রোগ্রামের আওতায় নিম্ন আয়ের ভাড়াটিয়াদের সহায়তা করা হবে। মূলত বাড়ির মালিকদের বকেয়া ভাড়ার অধিকাংশ পরিশোধ করে দেওয়া হবে এই প্রোগ্রামের আওতায়।

কনজ্যুমার সার্ভিসেস এন্ড হাউজিং এজেন্সির সেক্রেটারি লোউর্ডেস ক্যাস্ট্রো রামিরেজ বলেন, ‘এই প্রোগ্রাম চালু হওয়ায় হাজার-হাজার বাসিন্দা উচ্ছেদের আশঙ্কা থেকে মুক্ত হবে’।

কারা এই রেন্টাল রিলিফ প্রোগ্রামের সুবিধা পাবেন?

লস এঞ্জেলেসের যেসব বাসিন্দা করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থাৎ যাদের বাৎসরিক আয় কমে গেছে, তারাই মূলত রেন্টাল রিলিফ প্রোগ্রামের সুবিধাটি পাবেন। এটি নির্ধারণ করা হবে উক্ত এলাকার মধ্যম আয়ের পরিমাণের উপর। কারো আয় যদি মধ্যম আয়ের থেকে ৫০ শতাংশ কম হয়, তবে রেন্টাল রিলিফ প্রোগ্রামের উপযুক্ত হবেন তিনি। উদাহরণ স্বরূপ, চার সদস্যের কোনো পরিবারের বাৎসরিক আয় যদি ৫৬ হাজার ৩০০ বা এর থেকে কম হয়, তবে তারা রেন্টাল রিলিফ প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন।

কারা আবেদন করতে পারবেন?

রেন্টাল রিলিফ প্রোগ্রামের জন্য ভাড়াটিয়ারা সরাসরি আবেদন করতে পারবে বা ভাড়াটিয়াদের পক্ষ হয়ে বাড়ির মালিকেরাও আবেদন করতে পারবেন। যেসব ভাড়াটিয়ার আয় মধ্যম আয়ের থেকে ৩০ শতাংশ কম, তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবেন। আর বাড়ির মালিকদের আবেদন করার ক্ষেত্রে ইমিগ্রেশন স্ট্যাটাস দেখা হবে।

কতো পরিমাণ অর্থ সহায়তা পাওয়া যাবে?

নিম্ন আয়ের ভাড়াটিয়াদের ২০২০ সালের এপ্রিলের ১ তারিখ থেকে ২০২১ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত সকল বকেয়া পরিশোধ করা হবে। তবে এক্ষেত্রে বাড়ি মালিকদের মোট পাওনার ২০ শতাংশ মওকুফ করতে হবে। তাহলেই এই রেন্টাল রিলিফ প্রোগ্রামের আওতায় বাড়ির মালিকদের বাকি ৮০ শতাংশ বকেয়া পরিশোধ করে দেওয়া হবে।

যদি বাড়ির মালিকেরা ২০ শতাংশ মওকুফ করতে রাজি না হয়, তবে ভাড়াটিয়াদের মোট বকেয়ার ২৫ শতাংশ পরিমাণ অর্থ পরিশোধ করার জন্য দেওয়া হবে।

এর কারণ, রাজ্য আইন অনুযায়ী, কোনো ভাড়াটিয়া যদি চলতি বছরের জুন মাসের ৩০ তারিখের মধ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২১ সালের জুন মাসের মোট বকেয়ার ২৫ শতাংশ পরিশোধ করে দিতে পারে, তবে ওই ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই রেন্টাল রিলিফ প্রোগ্রাম থেকে সহায়তা পাবে।

আবেদনের সময়সূচি ও ওয়েবসাইট কী?

আগামী ৩০ মার্চ থেকে রেন্টাল রিলিফ প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সকাল ৮টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে ও আরো বিস্তারিত জানতে ভিজিট করুন লস এঞ্জেলেস হাউজিং এন্ড কমিউনিটি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট- Rental Relief Program

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত